রংপুরে নিজ শিশু সন্তানকে হত্যা করে মায়ের আত্মহত্যা
রংপুরে নিজ শিশু সন্তানকে শ্বাসরোধে হত্যার পর মায়ের আত্মহত্যার ঘটনা ঘটেছে।
শনিবার (১৪ মার্চ) রাতে নগরীর ২৮ নং ওয়ার্ডের সাজাপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন শিশু সন্তান জয়দেব ঘোষ ও মাতা সূচনা ঘোষ। পুলিশ জানায়, ওই এলাকার শংকর ঘোষের স্ত্রী সূচনা ঘোষ (৪০) তার দেড় বছরের পুত্র সন্তান জয়দেব ঘোষ কে শ্বাসরোধ করে হত্যার পর গলায় ওড়না পেচিয়ে নিজে আত্মহত্যা করেন। গৃহবধূর স্বামী একজন শারীরিক প্রতিবন্ধী এবং ক্ষুদ্র মুদি দোকানি।
এ ঘটনায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ বিষয়ে স্বামী শঙ্কর ঘোষ জানান, দীর্ঘদিন ধরে তার স্ত্রী মানসিকভাবে অবসাদগ্রস্ত ছিলেন। বিভিন্ন সময়ে তাকে এ বিষয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ওসি আতাউর রহমান জানান, অভাব অনটনের কারণে পরিবারে অশান্তি ছিল। পারিবারিক কলহ নাকি মানসিক অসুস্থতার কারণে এ ঘটনা ঘটছে তা তদন্তের পর জানা যাবে।
news
politics
technology
সর্বশেষ সংবাদ
-
মিরপুরে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
2 weeks ago • 18 -
জয়পুরহাটে ছেলের হাতে পিতা খুন
2 weeks ago • 14 -
রংপুরে নিজ শিশু সন্তানকে হত্যা করে মায়ের আত্মহত্যা
2 weeks ago • 16 -
চাঁদপুরে দুটি রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা
2 weeks ago • 12 -
বাগেরহাটে দুর্বৃত্তদের গুলিতে শ্রমিক লীগ নেতা নিহত
2 weeks ago • 22
রাজনীতি
চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রির অভিযোগে 'কাচ্চি ডাইন' ও 'কাচ্চি ডাইনিং' নামের দুটি রেস্টুরেন্টকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বাগেরহাটের মোল্লাহাটে দুর্বৃত্তদের গুলিতে উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ সোহাগ (৪২) নিহত হয়েছেন।
আমি হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না- বক্তব্যকে স্লিপ অব টাং বললেন মাদারীপুর-১ আসনের বিরোধীদলীয় জোটের এমপি সাইদ উদ্দিন আহমেদ হানজালা।
জয়পুরহাটে মোটরসাইকেল কিনে না দেওয়াকে কেন্দ্র করে ছেলের হাতে পিতা খুন হওয়ার ঘটনা ঘটেছে।
আন্তর্জাতিক
সংবিধান সংস্কার পরিষদের বাস্তবায়ন না হওয়ার পেছনে প্রধানতম দায় প্রধানমন্ত্রীর বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।
রংপুরে নিজ শিশু সন্তানকে শ্বাসরোধে হত্যার পর মায়ের আত্মহত্যার ঘটনা ঘটেছে।
বাজার বাধাহীন ও স্বাভাবিকভাবে চলতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করাই সরকারের দায়িত্ব
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। ফলে ১১ বছর পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলো টাইগাররা।