রবিবার, 5 এপ্রিল 2026,
মেনু
ব্রেকিং 89879789879 শহীদ মিনার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে তরুণ নিহত প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ: বিদ্যুৎ সাশ্রয়ে নিজ কক্ষের লাইট-এসি কমালেন । শীতে কাঁপছে উত্তরবঙ্গ

বিএনপিকে নিয়ে বক্তব্য স্লিপ অব টাং: এমপি হানজালা

আপডেট: 2026-03-15 20:23:37
12 ভিউ
News Featured Image

আমি হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না- বক্তব্যকে স্লিপ অব টাং বললেন মাদারীপুর-১ আসনের বিরোধীদলীয় জোটের এমপি সাইদ উদ্দিন আহমেদ হানজালা।

শনিবার (১৪ মার্চ) নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আগের দেওয়া বক্তব্যের ব্যাখ্যা করে হানজালা বলেন, আমার বক্তব্যটি নিয়ে গোটা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে৷ আমি আগে যে বক্তব্যটি দিয়েছি আসলে আমি সেভাবে বলতে চাইনি। এটি স্লিপ অব টাং। আমার মনে ছিল একটা মুখ দিয়ে বের হয়েছে অন্যটা। পুরো বক্তব্যটির কথাগুলো শুনলে মর্মার্থ বুঝবেন৷ দেখবেন আমি পরে কথাগুলো ভিন্নভাবে বলেছি। তিনি আরো বলেন, আমি বলতে চেয়েছিলাম শিবচরে যারা বিএনপির নাম ব্যবহার করে অন্যায়, অত্যাচার, অপকর্ম করবে তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মেনে নেবে না৷ প্রধানমন্ত্রী দেশে আসার পর নতুন ধারার যে রাজনীতি শুরু করেছে তার সাথে আমার মিল রয়েছে৷ আমিও আধিপত্য শোষণ জুলুমমুক্ত রাজনীতি চাই৷ উল্লেখ্য, শুক্রবার বিকেলে শিবচরের বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর মাঠে আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন মাদারীপুর-১ আসনের বিরোধীদলীয় জোটের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা। সেই অনুষ্ঠানে দেওয়া তার বক্তব্যের বেশ কিছু অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেই বক্তব্যের এক অংশে তিনি বলেন, আমার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আমার উদ্দেশ্যে বলেছেন বিএনপিকে নিয়ে খোঁচাখুঁচি করবেন না। আরে আমি হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না।

ট্যাগ:

news

politics

technology

শেয়ার করুন:

রাজনীতি

চাঁদপুরে দুটি রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা
চাঁদপুরে দুটি রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রির অভিযোগে 'কাচ্চি ডাইন' ও 'কাচ্চি ডাইনিং' নামের দুটি রেস্টুরেন্টকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাগেরহাটে দুর্বৃত্তদের গুলিতে শ্রমিক লীগ নেতা নিহত
বাগেরহাটে দুর্বৃত্তদের গুলিতে শ্রমিক লীগ নেতা নিহত

বাগেরহাটের মোল্লাহাটে দুর্বৃত্তদের গুলিতে উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ সোহাগ (৪২) নিহত হয়েছেন।

বিএনপিকে নিয়ে বক্তব্য স্লিপ অব টাং: এমপি হানজালা
বিএনপিকে নিয়ে বক্তব্য স্লিপ অব টাং: এমপি হানজালা

আমি হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না- বক্তব্যকে স্লিপ অব টাং বললেন মাদারীপুর-১ আসনের বিরোধীদলীয় জোটের এমপি সাইদ উদ্দিন আহমেদ হানজালা।

জয়পুরহাটে ছেলের হাতে পিতা খুন
জয়পুরহাটে ছেলের হাতে পিতা খুন

জয়পুরহাটে মোটরসাইকেল কিনে না দেওয়াকে কেন্দ্র করে ছেলের হাতে পিতা খুন হওয়ার ঘটনা ঘটেছে।

আন্তর্জাতিক

সংবিধান সংস্কার পরিষদের বাস্তবায়ন না হওয়ার পেছনে দায় প্রধানমন্ত্রীর
সংবিধান সংস্কার পরিষদের বাস্তবায়ন না হওয়ার পেছনে দায় প্রধানমন্ত্রীর

সংবিধান সংস্কার পরিষদের বাস্তবায়ন না হওয়ার পেছনে প্রধানতম দায় প্রধানমন্ত্রীর বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

রংপুরে নিজ শিশু সন্তানকে হত্যা করে মায়ের আত্মহত্যা
রংপুরে নিজ শিশু সন্তানকে হত্যা করে মায়ের আত্মহত্যা

রংপুরে নিজ শিশু সন্তানকে শ্বাসরোধে হত্যার পর মায়ের আত্মহত্যার ঘটনা ঘটেছে।

বাজার বাধাহীন ও স্বাভাবিকভাবে চলতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করাই সরকারের দায়িত্ব
বাজার বাধাহীন ও স্বাভাবিকভাবে চলতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করাই সরকারের দায়িত্ব

বাজার বাধাহীন ও স্বাভাবিকভাবে চলতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করাই সরকারের দায়িত্ব

মিরপুরে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
মিরপুরে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। ফলে ১১ বছর পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলো টাইগাররা।

অর্থনীতি

উপরে যান