রবিবার, 5 এপ্রিল 2026,
মেনু
ব্রেকিং 89879789879 শহীদ মিনার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে তরুণ নিহত প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ: বিদ্যুৎ সাশ্রয়ে নিজ কক্ষের লাইট-এসি কমালেন । শীতে কাঁপছে উত্তরবঙ্গ

বাজার বাধাহীন ও স্বাভাবিকভাবে চলতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করাই সরকারের দায়িত্ব

আপডেট: 2026-03-15 21:09:15
32 ভিউ
News Featured Image

বাজার বাধাহীন ও স্বাভাবিকভাবে চলতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করাই সরকারের দায়িত্ব

বাজার যাতে বাধাহীন ও স্বাভাবিকভাবে চলতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করাই সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার (১৫ মার্চ) চট্টগ্রামে খাতুনগঞ্জ পরিদর্শন শেষে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, মুক্ত বাজার অর্থনীতিতে কাউকে আমদানি না করার মতো কোনো নিষেধাজ্ঞা দেওয়া যায় না। তবে বাজারে যদি তথ্যের অবাধ প্রবাহ থাকে, তাহলে ব্যবসায়ীরাই সিদ্ধান্ত নিতে পারবেন—আরও ডাল আমদানি করবেন নাকি নির্দিষ্ট সময়ের জন্য থামবেন। তিনি আরও বলেন, সবার সম্মিলিত লক্ষ্য হওয়া উচিত মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে ভোগ্যপণ্য পৌঁছে দেওয়া। তা সম্ভব হলে মানুষের মধ্যে সন্তুষ্টি তৈরি হবে এবং সেই সন্তুষ্টির সুফল ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবাই পাবেন। বাণিজ্যমন্ত্রী বলেন, বাজারে যথেষ্ট সরবরাহ আছে। কেউ যদি বাড়তি মূল্য নেওয়ার চেষ্টা করে, সে বিষয়ে আপনারাও সচেতন থাকবেন। এরকম বাড়তি মূল্য নেওয়ার মতো কোনো পরিস্থিতি এই মুহূর্তে নেই। সিলেট, চট্টগ্রাম এবং ঢাকার বিভিন্ন বাজার ঘুরে দেখেছি—কোথাও সরবরাহের কোনো অপ্রতুলতা চোখে পড়েনি। আর মূল্যের তারতম্য হওয়ারও কোনো কারণ নেই, কারণ বোতলের গায়েই মূল্য লেখা আছে। তিনি আরও বলেন, পাইকারি আর খুচরা বাজারের যে অযৌক্তিক ব্যবধান, রোজা পরে আমরা একটা ‘ফ্যাক্ট ফাইন্ডিং’ কমিটি করবো। সেখানে সাংবাদিক, ব্যবসায়ী ও প্রশাসনের মানুষেরও সংযুক্তি থাকবে। দরকার হলে আমরা অন্য পেশাজীবীদেরও এটার সাথে সম্পৃক্ত করবো। কেন পাইকারি আর খুচরা বাজারের ব্যবধানটা অগ্রহণযোগ্য, এটার ভিতরের রহস্যটা কি এটা আমরা খুঁজে বের করবো। জ্বালানি তেলের বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, অহেতুক কেউ দয়া করে আতঙ্কিত হবেন না। যদি পৃথিবীতে কোথাও সংঘাত লাগে, সরবরাহের উপর চাপ বাড়ে, মূল্যের ঊর্ধ্বগতির চাপ থাকে, বাংলাদেশের মানুষের, আপামর মানুষের, ভোক্তার স্বার্থে, ক্রয়ক্ষমতার মধ্যে এই পণ্যগুলি রাখার স্বার্থে যে ব্যবস্থা নেওয়া দরকার আপনাদের নিযুক্ত সরকার সেই ব্যবস্থা নেবে।

ট্যাগ:

news

politics

technology

শেয়ার করুন:

রাজনীতি

চাঁদপুরে দুটি রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা
চাঁদপুরে দুটি রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রির অভিযোগে 'কাচ্চি ডাইন' ও 'কাচ্চি ডাইনিং' নামের দুটি রেস্টুরেন্টকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাগেরহাটে দুর্বৃত্তদের গুলিতে শ্রমিক লীগ নেতা নিহত
বাগেরহাটে দুর্বৃত্তদের গুলিতে শ্রমিক লীগ নেতা নিহত

বাগেরহাটের মোল্লাহাটে দুর্বৃত্তদের গুলিতে উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ সোহাগ (৪২) নিহত হয়েছেন।

বিএনপিকে নিয়ে বক্তব্য স্লিপ অব টাং: এমপি হানজালা
বিএনপিকে নিয়ে বক্তব্য স্লিপ অব টাং: এমপি হানজালা

আমি হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না- বক্তব্যকে স্লিপ অব টাং বললেন মাদারীপুর-১ আসনের বিরোধীদলীয় জোটের এমপি সাইদ উদ্দিন আহমেদ হানজালা।

জয়পুরহাটে ছেলের হাতে পিতা খুন
জয়পুরহাটে ছেলের হাতে পিতা খুন

জয়পুরহাটে মোটরসাইকেল কিনে না দেওয়াকে কেন্দ্র করে ছেলের হাতে পিতা খুন হওয়ার ঘটনা ঘটেছে।

আন্তর্জাতিক

সংবিধান সংস্কার পরিষদের বাস্তবায়ন না হওয়ার পেছনে দায় প্রধানমন্ত্রীর
সংবিধান সংস্কার পরিষদের বাস্তবায়ন না হওয়ার পেছনে দায় প্রধানমন্ত্রীর

সংবিধান সংস্কার পরিষদের বাস্তবায়ন না হওয়ার পেছনে প্রধানতম দায় প্রধানমন্ত্রীর বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

রংপুরে নিজ শিশু সন্তানকে হত্যা করে মায়ের আত্মহত্যা
রংপুরে নিজ শিশু সন্তানকে হত্যা করে মায়ের আত্মহত্যা

রংপুরে নিজ শিশু সন্তানকে শ্বাসরোধে হত্যার পর মায়ের আত্মহত্যার ঘটনা ঘটেছে।

বাজার বাধাহীন ও স্বাভাবিকভাবে চলতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করাই সরকারের দায়িত্ব
বাজার বাধাহীন ও স্বাভাবিকভাবে চলতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করাই সরকারের দায়িত্ব

বাজার বাধাহীন ও স্বাভাবিকভাবে চলতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করাই সরকারের দায়িত্ব

মিরপুরে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
মিরপুরে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। ফলে ১১ বছর পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলো টাইগাররা।

অর্থনীতি

উপরে যান