রবিবার, 5 এপ্রিল 2026,
মেনু
ব্রেকিং 89879789879 শহীদ মিনার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে তরুণ নিহত প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ: বিদ্যুৎ সাশ্রয়ে নিজ কক্ষের লাইট-এসি কমালেন । শীতে কাঁপছে উত্তরবঙ্গ

মিরপুরে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

আপডেট: 2026-03-15 20:14:44
18 ভিউ
News Featured Image

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। ফলে ১১ বছর পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলো টাইগাররা।

মিরপুরে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে টসে জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানায় পাকিস্তান। দারুণ শুরু করেন বাংলাদেশের দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। তাদের জুটিতে আসে ১০৫ রান। দ্বিতীয় উইকেট জুটিতে নাজমুল হোসেন শান্তকে নিয়ে তামিম গড়েন ৫৩ রানের জুটি, ৩৪ বলে ২৭ করে আউট হন শান্ত। ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি পূরণ করেন তামিম। ১০৭ বলে ১০৭ করে আউট হন এই ওপেনার। ৪১ রান আসে লিটন দাসের ব্যাট থেকে। শেষ পর্যন্ত হৃদয়ের ৪৪ বলে ৪৮ রানে বাংলাদেশের ইনিংস থামে ২৯০ রানে। পাকিস্তানের পক্ষে ৩ উইকেট নেন হারিস রউফ। ১টি করে উইকেট পান শাহিন আফ্রিদি, আবরার আহমেদ। জবাবে ১৭ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে পাকিস্তান। তাসকিনের শিকার হয়ে ফেরেন শাহিবজাদা ফারহান ও রিজওয়ান। আর মাজ সাদাকাতকে প্যাভিলিয়নের পথ দেখান নাহিদ রানা। চতুর্থ উইকেট জুটিতে ৫০ রান তোলেন অভিষিক্ত গাজী ঘোরি ও আবদুল সামাদ। ১৫ রানের ব্যবধানে আউট হন দুজনই। এরপর সাদ মাসুদকে নিয়ে ৭৯ এবং ফাহিম আশরাফকে নিয়ে ৪৮ রানের জুটি গড়েন সালমান আলী আগা। বাংলাদেশের গলার কাঁটা হয়ে ওঠা সালমান ৮৯ বলে নিজের সেঞ্চুরি পূর্ণ করেন। শেষ পর্যন্ত ৯৮ বলে ১০৬ রান করে আউট হন এই ব্যাটার, তাতেই যেন জয়ের সুবাস পায় বাংলাদেশ। অন্যপ্রান্তে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি লড়ে যাচ্ছিলেন। শেষ ওভারে জিততে দরকার ছিল ১৪ রান, পাকিস্তানের হাতে ১ উইকেট। বোলার রিশাদ হোসেন মাত্র ২ রান দিয়ে ফেরান আফ্রিদিকে। পাকিস্তান অলআউট হয় ২৭৯ রানে। বাংলাদেশের হয়ে তাসকিন পান ৪টি উইকেট। মোস্তাফিজুর রহমান তুলে নেন ৩টি আর নাহিদ রানার শিকার ২ উইকেট। এই জয়ে আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে উইন্ডিজকে টপকে ১০ থেকে ৯ নম্বরে উঠেছে বাংলাদেশ।

ট্যাগ:

news

cricket

bangladesh

win

oneday series

শেয়ার করুন:

রাজনীতি

চাঁদপুরে দুটি রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা
চাঁদপুরে দুটি রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রির অভিযোগে 'কাচ্চি ডাইন' ও 'কাচ্চি ডাইনিং' নামের দুটি রেস্টুরেন্টকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাগেরহাটে দুর্বৃত্তদের গুলিতে শ্রমিক লীগ নেতা নিহত
বাগেরহাটে দুর্বৃত্তদের গুলিতে শ্রমিক লীগ নেতা নিহত

বাগেরহাটের মোল্লাহাটে দুর্বৃত্তদের গুলিতে উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ সোহাগ (৪২) নিহত হয়েছেন।

বিএনপিকে নিয়ে বক্তব্য স্লিপ অব টাং: এমপি হানজালা
বিএনপিকে নিয়ে বক্তব্য স্লিপ অব টাং: এমপি হানজালা

আমি হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না- বক্তব্যকে স্লিপ অব টাং বললেন মাদারীপুর-১ আসনের বিরোধীদলীয় জোটের এমপি সাইদ উদ্দিন আহমেদ হানজালা।

জয়পুরহাটে ছেলের হাতে পিতা খুন
জয়পুরহাটে ছেলের হাতে পিতা খুন

জয়পুরহাটে মোটরসাইকেল কিনে না দেওয়াকে কেন্দ্র করে ছেলের হাতে পিতা খুন হওয়ার ঘটনা ঘটেছে।

আন্তর্জাতিক

সংবিধান সংস্কার পরিষদের বাস্তবায়ন না হওয়ার পেছনে দায় প্রধানমন্ত্রীর
সংবিধান সংস্কার পরিষদের বাস্তবায়ন না হওয়ার পেছনে দায় প্রধানমন্ত্রীর

সংবিধান সংস্কার পরিষদের বাস্তবায়ন না হওয়ার পেছনে প্রধানতম দায় প্রধানমন্ত্রীর বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

রংপুরে নিজ শিশু সন্তানকে হত্যা করে মায়ের আত্মহত্যা
রংপুরে নিজ শিশু সন্তানকে হত্যা করে মায়ের আত্মহত্যা

রংপুরে নিজ শিশু সন্তানকে শ্বাসরোধে হত্যার পর মায়ের আত্মহত্যার ঘটনা ঘটেছে।

বাজার বাধাহীন ও স্বাভাবিকভাবে চলতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করাই সরকারের দায়িত্ব
বাজার বাধাহীন ও স্বাভাবিকভাবে চলতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করাই সরকারের দায়িত্ব

বাজার বাধাহীন ও স্বাভাবিকভাবে চলতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করাই সরকারের দায়িত্ব

মিরপুরে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
মিরপুরে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। ফলে ১১ বছর পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলো টাইগাররা।

অর্থনীতি

উপরে যান