১১ আগস্ট, ২০২৬, ৫:৩৭ অপরাহ্ণ
    লগইন
    ডিজিটাল গ্রাম
    মেডিকেল প্রতিবেদক

    উত্তর বাড্ডায় ঢাবির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ

    ২৭ এপ্রিল, ২০২৬, ৭:০০ অপরাহ্ণ

    কে এস ইসলাম :

    রাজধানীর উত্তর বাড্ডার বাসা থেকে মুনিরা মাহজাবিন (মিমো) (২৬) নামের এক ঢাবির শিক্ষার্থী মরদেহ উদ্ধার করেছে পুলিশ।তিনি

    ঢাবির থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থী।

    রবিবার(২৬ এপ্রিল) দুপুরের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

    বাড্ডা থানা উপ-পরিদর্শক(এসআই)মোছাঃ ফাতেমা সিদ্দিকা সোমা জানান, আমরা খবর পেয়ে সকাল সাড়ে নয়টার দিকে উত্তর বাড্ডা ১০নং লেনের ৫৯০ নং বাসার উদয়ন ম্যানশন নবম তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

    তিনি আরো জানান,আমরা জানতে পেরেছি সবার অজান্তে নিজরুমে গিয়ে সিলিংফ্যানে সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে পরে পরিবারের লোকজন থানায় ফোন দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করি।

    নিহত মনিরার মা তাহামিনা আক্তার জানান, আমার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থী।

    আমরা জানতে পেরেছি আমার মেয়ের মরদেহের পাশ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়। সুইসাইড নোটে লেখা ছিল, ‘সুদীপ স্যারকে ৫০ হাজার টাকা দিতে হবে, হানি আর সুদীপ স্যার ভাল থাকো,স্যারের দেয়া গিফটগুলো ফেরত দেয়া’।এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীকে পুলিশ হেফাজতে নিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার শিবচর থানা ডাইয়ারচর গ্রামে মোঃ গোলাম মোস্তফার মেয়ে।বর্তমান উত্তর বাড্ডার ১০ নং লেন ৫৯০ নং বাসার ফ্লাটে নবম তলার বাসায় থাকতেন। আমার দুই মেয়ে ।

    ডিজিটাল গ্রাম

    বাংলাদেশের অনলাইন সংবাদপত্র

    সম্পাদক: ডিজিটাল গ্রাম টিম

    ডিজিটাল গ্রাম শুধু একটি সংবাদমাধ্যম নয়—এটি গ্রামবাংলার কণ্ঠস্বর। প্রান্তিক মানুষের গল্প, সঠিক তথ্য ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আমরা তুলে ধরি সেই খবর, যা অন্যরা দেখে না।

    যোগাযোগ

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    নিউজলেটার

    সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

    মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

    Google Play StoreApple App Store

    অভিযোগ জমা দিন

    আপনার মতামত বা অভিযোগ সরাসরি আমাদের কাছে পাঠান

    © সর্বসত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | ডিজিটাল গ্রাম