১১ আগস্ট, ২০২৬, ৫:৩৯ অপরাহ্ণ
    লগইন
    ডিজিটাল গ্রাম
    মেডিকেল প্রতিবেদক

    কেরানীগঞ্জে মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে এক কিশোরের মৃত্যু

    ১৮ এপ্রিল, ২০২৬, ১২:২৯ অপরাহ্ণ

    মেডিকেল প্রতিবেদক (কে এস ইসলাম)

    ঢাকা কেরানীগঞ্জ মডেল থানাধীন পানগাঁও বাজার এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মোঃরিপন(১৫)নামের এক কিশোর নিহত ।

    শুক্রবার(১৭এপ্রিল)রাত সাড়ে ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    নিহতের চাচা মোঃ মামুন জানান, আমার ভাতিজা দোকান কর্মচারী রাত ১১টার দিকে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে

    কেরানীগঞ্জ বনগাঁও এলাকায় আসামাত্রই মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মোটরবাইক থেকে রাস্তায় ছিটকে পড়ে। পরে আমরা খবর পেয়ে আমার ভাতিজাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি জেলার মতলব থানার বারিডাঙ্গা গ্রামের মোঃ আল-আমিনের ছেলে।বর্তমানে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় থাকতেন।

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

    ডিজিটাল গ্রাম

    বাংলাদেশের অনলাইন সংবাদপত্র

    সম্পাদক: ডিজিটাল গ্রাম টিম

    ডিজিটাল গ্রাম শুধু একটি সংবাদমাধ্যম নয়—এটি গ্রামবাংলার কণ্ঠস্বর। প্রান্তিক মানুষের গল্প, সঠিক তথ্য ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আমরা তুলে ধরি সেই খবর, যা অন্যরা দেখে না।

    যোগাযোগ

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    নিউজলেটার

    সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

    মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

    Google Play StoreApple App Store

    অভিযোগ জমা দিন

    আপনার মতামত বা অভিযোগ সরাসরি আমাদের কাছে পাঠান

    © সর্বসত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | ডিজিটাল গ্রাম