১১ আগস্ট, ২০২৬, ৬:৩৪ অপরাহ্ণ
    লগইন
    ডিজিটাল গ্রাম
    মেডিকেল প্রতিবেদক

    যাত্রাবাড়ী তিন তলার ছাদ থেকে নিচে পড়ে এক শ্রমিকের মৃত্যু

    ১৮ এপ্রিল, ২০২৬, ১২:৩৮ অপরাহ্ণ

    কে এস ইসলাম :

    রাজধানীর যাত্রাবাড়ি থানা উত্তর যাত্রাবাড়ী ধলপুর বউবাজার কবরস্থান গলি এলাকার একটি তিনতলার বাসার ছাদ থেকে পড়ে

    মোঃ রমজান আলী(১৫) নামে এক কিশোর মৃত্যু হয়েছে। নিহত পিতলের কারখানার শ্রমিকের মৃত্যু।

    শুক্রবার (১৭ এপ্রিল) রাত আটটার দিকে এই ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    তাকে হাসপাতালে নিয়ে আসা বোন খুশি জানান,আমার ভাই উত্তর যাত্রাবাড়ী ধলপুর বউবাজার এলাকার একটি বাসার তৃতীয় তলার ছাদ থেকে নিচে পড়ে বাম পায়ের রানে রড ঢুকে গুরুতর আহত হন। পরে আমার ভাইকে দেখতে পেয়ে ওখান থেকে দ্রুত ভালো একটি হাসপাতালে নিয়ে যায় ওখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

    তিনি আরো জানান,আমাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার চান্দনিয়া থানার রং খোলা গ্রামের জামাত হোসেনের ছেলে। বর্তমানে যাত্রাবাড়ীর ধলপুর বউবাজার কবরস্থান গলি এলাকার একটি বাসায় থাকি।

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে । বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

    ডিজিটাল গ্রাম

    বাংলাদেশের অনলাইন সংবাদপত্র

    সম্পাদক: ডিজিটাল গ্রাম টিম

    ডিজিটাল গ্রাম শুধু একটি সংবাদমাধ্যম নয়—এটি গ্রামবাংলার কণ্ঠস্বর। প্রান্তিক মানুষের গল্প, সঠিক তথ্য ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আমরা তুলে ধরি সেই খবর, যা অন্যরা দেখে না।

    যোগাযোগ

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    নিউজলেটার

    সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

    মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

    Google Play StoreApple App Store

    অভিযোগ জমা দিন

    আপনার মতামত বা অভিযোগ সরাসরি আমাদের কাছে পাঠান

    © সর্বসত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | ডিজিটাল গ্রাম