১১ আগস্ট, ২০২৬, ৫:৩৯ অপরাহ্ণ
    লগইন
    ডিজিটাল গ্রাম
    মেডিকেল প্রতিবেদক

    আজিমপুরে একটি বহু তলভবন থেকে লাফিয়ে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

    ৫ জুলাই, ২০২৬, ১০:৪৮ অপরাহ্ণ

    কে এস ইসলাম :

    রাজধানীর আজিমপুর এলাকার একটি বাসার ৭ম তলা ভবন থেকে লাফিয়ে পড়ে আব্দুর রাজ্জাক (৬০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু।

    রবিবার (০৫ জুলাই) বিকেল পৌনে তিনটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    তাকে হাসপাতালে নিয়ে আসা তার আত্মীয় মো: সিফাত জানান,মৃত ব্যক্তি সম্পর্কে আমার তালই (বড় ভাইয়ের শশুর)। তিনি একটি বেসরকারি ডেভলপার কোম্পানির সাথে ব্যবসা করতেন। ব্যবসা মন্দা হওয়ার কারণে বেশ কিছুদিন ধরেই তিনি মানসিকভাবে চিন্তিত ছিলেন। আজ সকালে আজিমপুরে মেয়ের বাড়িতে বেড়াতে আসেন তিনি, এ সময় কাউকে কিছু না বলে ওই ভবনের সাত তলা ছাদ থেকে নিচে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন।পরে আমরা দেখতে পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    তিনি আরো জানান,নিহত রাজ্জাকের নিজ বাসা মোহাম্মদপুরে ১৫/১/১নং সূচনা ভবনে এলাকার মৃত ফকির চান মিয়ার ছেলে।নিহত বেসরকারি কোম্পানির সাথে জমিজমা সংক্রান্ত নিয়ে ব্যবসা করতেন বলে জানিয়েছেন স্বজনরা। এক ছেলে এক মেয়ের জনক ছিলেন

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের

    ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,

    মরদেহ ময়নাতদন্তে জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

    ডিজিটাল গ্রাম

    বাংলাদেশের অনলাইন সংবাদপত্র

    সম্পাদক: ডিজিটাল গ্রাম টিম

    ডিজিটাল গ্রাম শুধু একটি সংবাদমাধ্যম নয়—এটি গ্রামবাংলার কণ্ঠস্বর। প্রান্তিক মানুষের গল্প, সঠিক তথ্য ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আমরা তুলে ধরি সেই খবর, যা অন্যরা দেখে না।

    যোগাযোগ

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    নিউজলেটার

    সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

    মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

    Google Play StoreApple App Store

    অভিযোগ জমা দিন

    আপনার মতামত বা অভিযোগ সরাসরি আমাদের কাছে পাঠান

    © সর্বসত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | ডিজিটাল গ্রাম