১১ আগস্ট, ২০২৬, ৬:৪৭ অপরাহ্ণ
    লগইন
    ডিজিটাল গ্রাম
    মেডিকেল প্রতিবেদক

    বনানী থানার একটি টিনশেড বাসায় ঝুলছিল এক যুবকের মরদেহ

    ১ আগস্ট, ২০২৬, ৫:১৫ অপরাহ্ণ

    কে এস ইসলাম :

    রাজধানীর বনানী থানার কড়ালই জামাই বাজার জমালের টিনশেড বস্তি থেকে মো: ইমরান হোসেন অনিক (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত পেশায় বেসরকারি প্রতিষ্ঠানের পিয়ন ছিলেন।

    শুক্রবার(৩১ জুলাই)দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

    বনানী থানার উপ-পরিদর্শক (এস আই)মোহাম্মদ নাজমুল হাসান জানান,আমরা সকাল সোয়া৫টার দিকে খবর পেয়ে বনানী কড়াইল জামাই বাজার জামানের টিনশেড বাসা থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করি।পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তে জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

    তিনি আরো জানান,আমরা স্বজনের মুখে জানতে পেরেছি পারিবারিক কলেজের জেরে নিজ রুমে ঘরের কাঠের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবুও ময়নাতন্ত্রের প্রতিবেদনে রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

    নিহত ইমরানের ভাই মুন্না জানান, আমার ভাই একটি বেসরকারি প্রতিষ্ঠানে পিওনের চাকরি করতেন। আমার ভাই দুই বিয়ে করেছে প্রথম স্ত্রী মিতু আক্তার ও দ্বিতীয় স্ত্রী রিয়া প্রথম ঘরের ছয় বছরের একটি সন্তান রয়েছে। দ্বিতীয় স্ত্রী রিয়া আমার ছোট ভাইকে মানসিকভাবে যন্ত্রণা দিত ও অন্য ছেলেদের সঙ্গে সম্পর্ক ছিল এই বিষয়টি আমার ভাই মেনে নিতে পারত না। এই নিয়ে তার দ্বিতীয় স্ত্রীকে শাসন করলে আমার ভাইয়ের উপরে চড়াও হয় এই বিষয়টি মেনে নিতে না পেরে স্ত্রী উপর অভিমান করে আমার ভাই আত্মহত্যা করেছে।

    তিনি আরো জানান,আমাদের গ্রামে বাড়ি ঢাকার গাজীপুর জেলা শ্রীপুর থানা জুগীরসিট এলাকার তোফাজ্জল হোসেনের, বর্তমানে বনানী কড়াইল জামাইবাজার এলাকার জামানের টিনসেট ভাড়া বাসায় থাকতো। আমরা ভাই এক বোন সে ছিল পঞ্চম ও আমার ভাই দুই বিয়ে করেছিল প্রথম ঘরের একটা সন্তান রয়েছে।

    ডিজিটাল গ্রাম

    বাংলাদেশের অনলাইন সংবাদপত্র

    সম্পাদক: ডিজিটাল গ্রাম টিম

    ডিজিটাল গ্রাম শুধু একটি সংবাদমাধ্যম নয়—এটি গ্রামবাংলার কণ্ঠস্বর। প্রান্তিক মানুষের গল্প, সঠিক তথ্য ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আমরা তুলে ধরি সেই খবর, যা অন্যরা দেখে না।

    যোগাযোগ

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    নিউজলেটার

    সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

    মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

    Google Play StoreApple App Store

    অভিযোগ জমা দিন

    আপনার মতামত বা অভিযোগ সরাসরি আমাদের কাছে পাঠান

    © সর্বসত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | ডিজিটাল গ্রাম