১১ আগস্ট, ২০২৬, ৬:৪৭ অপরাহ্ণ
    লগইন
    ডিজিটাল গ্রাম
    মেডিকেল প্রতিবেদক

    মেরুল বাড্ডায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরবাইক আরোহীর মৃত্যু

    ৪ আগস্ট, ২০২৬, ৭:১৭ অপরাহ্ণ

    কে এস ইসলাম :

    রাজধানীর বাড্ডা থানার মেরুল বাড্ডায় এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মো:হাসান (৩০)নামের এক মোটরবাইক চালকের মৃত্যু হয়েছে। নিহত পেশায়

    বাইক রাইড শেয়ারিং করতো।

    সোমবার(৩ আগস্ট)দিবাগত রাত সাড়ে বারোটার দিকে এই ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগে নিয়েআসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে তিনটার দিকে মৃত ঘোষণা করেন।

    নিহত হাসানের বাবা মোঃমুন্না জানান,আমারছেলে বাইক রাইড শেয়ারিং করতো রাতে বাসায় ফেরার পথে মেরুল বাড্ডা ক্রসিং ইউ টার্ন করার সময় অজ্ঞাত দ্রুতগতির একটি গাড়ি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে আমার ছেলে গুরুতর আহত হন পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    তিনি আরো জানান,আমি একজন পেশায় রিক্সা চালক,গ্রামের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার মির্জানগর আলাবাড়ি এলাকায়।বর্তমানে স্ত্রী সাঞ্জু এক ছেলে এক মেয়েকে নিয়ে দক্ষিণ বনশ্রী এলাকার একটি ভাড়া বাসায় থাকেন।তিন ভাই তিন বোন সে ছিল সবার বড়।

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ:ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

    ডিজিটাল গ্রাম

    বাংলাদেশের অনলাইন সংবাদপত্র

    সম্পাদক: ডিজিটাল গ্রাম টিম

    ডিজিটাল গ্রাম শুধু একটি সংবাদমাধ্যম নয়—এটি গ্রামবাংলার কণ্ঠস্বর। প্রান্তিক মানুষের গল্প, সঠিক তথ্য ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আমরা তুলে ধরি সেই খবর, যা অন্যরা দেখে না।

    যোগাযোগ

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    নিউজলেটার

    সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

    মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

    Google Play StoreApple App Store

    অভিযোগ জমা দিন

    আপনার মতামত বা অভিযোগ সরাসরি আমাদের কাছে পাঠান

    © সর্বসত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | ডিজিটাল গ্রাম