১১ আগস্ট, ২০২৬, ৬:৪৮ অপরাহ্ণ
    লগইন
    ডিজিটাল গ্রাম
    অপরাধ, অপরাধী

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চোর চক্রের এক সদস্যকে আটক করেছেন আনসার সদস্যরা

    ৩ আগস্ট, ২০২৬, ২:৫৯ অপরাহ্ণ

    কে এস ইসলাম :

    ঢাকা মেডিকেলের প্রশাসনিক ভবন এলাকা থেকে চোর সন্দেহে মো: হৃদয় (৩০) নামের একজনকে আটক করেছে আনসার সদস্যরা।

    সোমবার (৩ আগস্ট)সকাল সাড়ে দশটার দিকে ঢামেকের পুরাতন প্রশাসনিক ব্লক এলাকা থেকে তাকে আটক করা হয়।পরে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ ক্যাম্পে সোপর্দ করা হয়।

    ঢামেক হাসপাতাল আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) মো: শাহাদাত হোসেন জানান, ঢামেকের পুরাতন ভবনের প্রশাসনিক ব্লকের দায়িত্বরত আনসার সদস্যরা দেখতে পান, পরে হৃদয়কে সন্দেহ হলে আটক করে ব্যাগ তল্লাশি করা হয়। পরে তার ব্যাগ থেকে একটি ধারালো ছুরি ও ৩টি

    ড্রাগ ভর্তি সিরিজ পাওয়া যায়।

    তিনি আরো জানান, পরে হাসপাতাল প্রশাসনের কাছে উপস্থাপন করা হলে কর্তৃপক্ষের নির্দেশনায় তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়,গ্রামে বাড়ি মুন্সীগঞ্জ জেলার কালু মিয়ার ছেলে।

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান,ঢামেকের পুরাতন ভবনের প্রশাসনিক ব্লকে চোর সন্দেহে হৃদয় নামের এক যুবককে দায়িত্বরত আনসার সদস্যরা আটক করে।পরে হাসপাতালে পুলিশ ক্যাম্পে পাঠায়,তার কাছে থেকে একটি ধারালো ছুরি ও ৩টি ড্রাগ ভর্তি সিরিজ পাওয়া যায়।পরে আইনি প্রক্রিয়া শেষে শাহবাগ থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

    ডিজিটাল গ্রাম

    বাংলাদেশের অনলাইন সংবাদপত্র

    সম্পাদক: ডিজিটাল গ্রাম টিম

    ডিজিটাল গ্রাম শুধু একটি সংবাদমাধ্যম নয়—এটি গ্রামবাংলার কণ্ঠস্বর। প্রান্তিক মানুষের গল্প, সঠিক তথ্য ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আমরা তুলে ধরি সেই খবর, যা অন্যরা দেখে না।

    যোগাযোগ

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    নিউজলেটার

    সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

    মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

    Google Play StoreApple App Store

    অভিযোগ জমা দিন

    আপনার মতামত বা অভিযোগ সরাসরি আমাদের কাছে পাঠান

    © সর্বসত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | ডিজিটাল গ্রাম