হত্যা মামলার আসামি মোঃ ইকবালকে ঢাকার সাভার থেকে গ্রেফতার করেছে র্যাব-৩
কে এস ইসলাম :
এলিট ফোর্স হিসেবে র্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে| র্যাবের সৃষ্টিকাল থেকে মাদক কারবারি, অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, অস্ত্রধারী সন্ত্রাসী, খুনী, ছিনতাইকারী, অপহরণ ও প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে|
এরই ধারাবাহিকতায়, র্যাব-৩ এর একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ ইকবাল হোসেন (৫০), পিতাঃ গোলাম মন্ডল, সাং-ভাটাডাঙ্গা, থানাঃ কালিগঞ্জ, জেলাঃ ঝিনাইদহ ঢাকা জেলার সাভার থানাধীন হেমায়েতপুর এলাকা থেকে ২৮/০৪/২০২৬ তারিখ ১৫০০ ঘটিকায় গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, ধৃত আসামির বিরুদ্ধে যশোর জেলার শার্শা থানায় গত ২১/০৮/২০০৪ তারিখে একটি হত্যা মামলা রুজু হয় (মামলা নং-০৭)| উক্ত মামলার প্রেক্ষিতে দন্ড বিধি ধারা ৩০২/৩৪ পেনাল কোড অনুযায়ী বিজ্ঞ আদালত কর্তৃক ২৪/০৭/২০২৫ তারিখে উক্ত আসামীর যাবজ্জীবন সাজা প্রদান করে|
ধৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিরঝিল থানা, ডিএমপি,ঢাকায় হস্তান্তর করা হয়েছে।