১১ আগস্ট, ২০২৬, ৫:৪০ অপরাহ্ণ
    লগইন
    ডিজিটাল গ্রাম
    অপরাধ, অপরাধী

    মতিঝিল বিআইডব্লিউটিএ এর লিফট ম্যান মিজানকে শারীরিক নির্যাতন

    ২৩ এপ্রিল, ২০২৬, ৩:১৭ পূর্বাহ্ণ

    ষ্টাফ রিপোর্টার:

    সাবেক শ্রমিকলীগ ও বর্তমানে বিএনপির শ্রমিকদলের সভাপতি মাজহারুল গং লিফট ম্যান মিজানকে শারীরিক নির্যাতন।

    মতিঝিল (বিআইডব্লিউটিএ) এর লিফট অপারেটরমোঃমিজানুর রহমানকে সোমবার (১৩এপ্রিল)মাজহারুল গং এ নেতৃত্বে লিফট অপারেটরের দায়িত্ব পালনের সময় মোঃ মিজানকে ডেকে নিয়ে যাওয়ার পর কিছু বুঝে উঠার আগেই মোঃ শফিকুল ইসলাম, ও গোলাম আক্তারুজ্জামান তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে।ওই সময় মিজান বলেন,মাজহারুল ইসলাম সাহেব আমাকে ডেকেছেন তাই আমি এখানে এসেছি।তখন মোঃ শফিকুল ইসলাম মিজানকে বলেন তুই ফেসবুকে মানুষের বিরুদ্ধে আজেবাজে পোষ্ট ও কমেন্ট এই বলেই মিজানের গলা টিপে ধরে।মিজানের গলা থেকে শফিকুলের হাত সরাতে গেলে বুকে পিঠে এলোপাথাড়ি কিল ঘুসি মারে।এরপর শফিক মিজানকে হুমকি দিয়ে বলেন,এই ঘটনার কথা অফিসে কেউ জানতে পারলে তোকে খুলনা বদলি করমু।পরবর্তীতে নির্বাহী প্রকৌশলী পরিকল্পনা ও নক্সা সার্কেল ম্যাডামের কক্ষে মিজানকে ডেকে নিয়ে যায় মাজহারুল ইসলাম,মাইনুদ্দিন,গোলামআক্তারুজ্জামানরফিকুল ইসলামের উপস্থিতিতে মিজানকে বলে,যা হবার তা হয়ে গেছে,এ বিষয়ে আর বারাবাড়ি করার দরকার নাই।পরবর্তীতে মিজান তাদের হুমকিতে ভীত হয়ে বিষয়টি তত্ত্ববধায়ক প্রকৌশলী,পরিকল্পনা ও নক্সা সার্কেল এবং পরিচালক, হাইড্রোগ্রাফি বিভাগ মহোদয়কে বিষয়টি অবহিত করে এবং মিজান বলে,গোলাম আক্তারুজ্জামান ও শফিকুল ইসলামের নামে আমি ফেইসবুকে কিছু লেখিনি।তবুও বিনা অপরাধে শফিক মিজানকে শারীরিক নির্যাতন করেন।গত বুধবার (১৫ এপ্রিল) মিজানুর রহমান বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এছাড়াও অনুলিপি প্রেরণ করা হয়,সদস্য পরিকল্পনা ও পরিচালন মহোদয়ের দপ্তর,বাঅনৌপক,ঢাকা; সদস্য অর্থ মহোদয়ের দপ্তর,বাঅনৌপক,ঢাকা; সদস্য প্রকৌশলী মহোদয়ের দপ্তর, বাঅনৌপক,ঢাকা; তত্ত্ববধায়ক প্রকৌশলী, পরিকল্পনা ও নক্সা সার্কেল, বাঅনৌপক, ঢাকা; এতগুলো দপ্তরে অভিযোগ করার পরেও দৃশ্যমান কোন অগ্রগতি দেখা যায়নি। মঙ্গলবার (১৪ এপ্রিল) দৈনিক বাংলাদেশ যুগান্তর পত্রিকায় বিআইডব্লিউটিএ ভবনের নিচতলায় টর্চার সেল অভিযোগঃশ্রমিকলীগ সাবেক নেতাদের বিরুদ্ধে নতুন করে 'হাইব্রিড বিএনপি'তকমা।পত্রিকাটি আরও উল্লেখ করেন,পূর্বেও একাধিক নির্যাতনের অভিযোগ ভুক্তভোগীদের দাবি এটি কোন বিচ্ছিন্ন ঘটনা নয়।এর আগে আজিজুল ইসলাম,মুজিবুর রহমান,নুরুল আলম ও আক্কাস হোসেন সহ আরো অনেক কর্মচারী এই ধরনের মারধর ও নির্যাতনের শিকার হয়েছেন।মাজহারুলের অফিসের বাইরে কর্মস্থল,কিন্তু প্রভাব মতিঝিলে অভিযোগ অনুযায়ী মাজহারুলের বর্তমান কর্মস্থল বরিশালে হলেও তিনি নিয়মিত মতিঝিল অফিসে অবস্থান করেন।একইভাবে তার সহযোগী শফিকুল ইসলামের কর্মস্থল নারায়ণগঞ্জ হলেও তিনি নিয়মিত মতিঝিলে উপস্থিত থেকে বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করছেন বলে অভিযোগ।মাজহারুল গংদের বিরুদ্ধে টেন্ডার বাণিজ্য,বদলি বাণিজ্য,নিয়োগ-বাণিজ্য এবং দখলদারিত্বের মতো গুরুতর অভিযোগও তুলেছেন কর্মচারীরা।মাল্টিমিডিয়া সংবাদপত্রের সারাক্ষণ বার্তায় সোমবার (১৩ এপ্রিল) বিআইডব্লিউটিএ ভবনের নিচতলা শ্রমিক লীগের নেতা নব্য বিএনপি মাজাহার-আক্তার-শফিকদের টর্চার সেল।আরও অন্যান্য গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।নাম প্রকাশে অনিচ্ছুক বিআইডব্লিউটিএ এর শ্রমিক নেতা বলেন,২০১৫ সালে মাজহারুল ইসলাম জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি ছিলেন ২০২৪সাল(৫আগষ্টের) পরে বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতির দায়িত্ব পালন করেন বলে জানা যায়।কোন অদৃশ্য শক্তির বলে লিফট অপারেটর মিজানুর রহমান ন্যায়বিচার থেকে বঞ্চিত। দেশের প্রথম সারির গণমাধ্যমে মাজহারুল ইসলামের বিরুদ্ধে অপরাধ,অনিয়ম, দুর্নীতি সংবাদ প্রকাশিত হয়েছে।

    ডিজিটাল গ্রাম

    বাংলাদেশের অনলাইন সংবাদপত্র

    সম্পাদক: ডিজিটাল গ্রাম টিম

    ডিজিটাল গ্রাম শুধু একটি সংবাদমাধ্যম নয়—এটি গ্রামবাংলার কণ্ঠস্বর। প্রান্তিক মানুষের গল্প, সঠিক তথ্য ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আমরা তুলে ধরি সেই খবর, যা অন্যরা দেখে না।

    যোগাযোগ

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    নিউজলেটার

    সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

    মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

    Google Play StoreApple App Store

    অভিযোগ জমা দিন

    আপনার মতামত বা অভিযোগ সরাসরি আমাদের কাছে পাঠান

    © সর্বসত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | ডিজিটাল গ্রাম