২১ আগস্ট, ২০২৬, ৩:৪১ পূর্বাহ্ণ
    লগইন
    ডিজিটাল গ্রাম
    অপরাধ, অপরাধী

    দোহার-নবাবগঞ্জে ডিবির বিশেষ অভিযান: হেরোইন-ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    ২০ আগস্ট, ২০২৬, ৯:৪৮ অপরাহ্ণ

    নিজস্ব প্রতিবেদক

    ঢাকার দোহার ও নবাবগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩০ গ্রাম হেরোইন ও ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ।

    ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (জেলা গোয়েন্দা শাখা) জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ মো. রেজাউল করিমের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) আপেল মাহমুদের নেতৃত্বে ডিবির একটি চৌকস দল এ অভিযান চালায়।

    পুলিশ জানায়, ২০ আগস্ট ২০২৬ রাত সাড়ে ২টার দিকে দোহার থানাধীন কলেজ মার্কেট সংলগ্ন টপ টেনের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন—দোহার থানার উত্তর ইউসুফপুর এলাকার মৃত শেখ আবদুর রহমানের ছেলে মো. সোহেল রানা (৩৮) এবং উত্তর জয়পাড়া এলাকার মো. খোকা মিয়ার ছেলে মো. মাসুদ রানা জনি (৪২)।

    অভিযানে সোহেল রানার কাছ থেকে ৩০ গ্রাম হেরোইন এবং মাসুদ রানা জনির কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

    পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে দোহার থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার ৮(গ) ও ১০(ক) সারণির সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

    ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    ডিজিটাল গ্রাম

    বাংলাদেশের অনলাইন সংবাদপত্র

    সম্পাদক: ডিজিটাল গ্রাম টিম

    ডিজিটাল গ্রাম শুধু একটি সংবাদমাধ্যম নয়—এটি গ্রামবাংলার কণ্ঠস্বর। প্রান্তিক মানুষের গল্প, সঠিক তথ্য ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আমরা তুলে ধরি সেই খবর, যা অন্যরা দেখে না।

    যোগাযোগ

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    নিউজলেটার

    সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

    মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

    Google Play StoreApple App Store

    অভিযোগ জমা দিন

    আপনার মতামত বা অভিযোগ সরাসরি আমাদের কাছে পাঠান

    © সর্বসত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | ডিজিটাল গ্রাম