১১ আগস্ট, ২০২৬, ৭:৫৫ অপরাহ্ণ
    লগইন
    ডিজিটাল গ্রাম
    অপরাধ, অপরাধী

    দক্ষিণ কেরানীগঞ্জে ৮০০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

    Istiaque AhamedIstiaque Ahamedসাধারন
    ১ আগস্ট, ২০২৬, ১:০৭ অপরাহ্ণ

    ইসতিয়াক আহম্মেদ :

    ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-দক্ষিণ)।

    শুক্রবার (৩১ জুলাই) রাত ৮টা ৫০ মিনিটে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কালিগঞ্জ বড় মসজিদের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

    ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলাম খানের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ মো. রেজাউল করিমের নেতৃত্বে এসআই মো. তানভীর হোসেন ভূইয়া ও এসআই হারুনুর রশিদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানটি পরিচালনা করেন।

    গ্রেপ্তারকৃতরা হলেন— মো. নাগর (৫৩), মো. বিল্লাল মৃধা (৪০), মো. মিজানুর রহমান (৩০) এবং মো. আব্দুর রহমান (২৯)। অভিযানের সময় তাদের প্রত্যেকের কাছ থেকে ২০০ পিস করে মোট ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

    পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে রাজধানী ও আশপাশের এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয় এবং মাদকদ্রব্য জব্দ করা হয়।

    ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

    ডিজিটাল গ্রাম

    বাংলাদেশের অনলাইন সংবাদপত্র

    সম্পাদক: ডিজিটাল গ্রাম টিম

    ডিজিটাল গ্রাম শুধু একটি সংবাদমাধ্যম নয়—এটি গ্রামবাংলার কণ্ঠস্বর। প্রান্তিক মানুষের গল্প, সঠিক তথ্য ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আমরা তুলে ধরি সেই খবর, যা অন্যরা দেখে না।

    যোগাযোগ

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    নিউজলেটার

    সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

    মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

    Google Play StoreApple App Store

    অভিযোগ জমা দিন

    আপনার মতামত বা অভিযোগ সরাসরি আমাদের কাছে পাঠান

    © সর্বসত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | ডিজিটাল গ্রাম