১১ আগস্ট, ২০২৬, ৬:৪৭ অপরাহ্ণ
    লগইন
    ডিজিটাল গ্রাম
    জাতীয়

    ডেমরায় রাস্তা পারাপার সময় ট্যাংক লরির ধাক্কায় এক চালকের মৃত্যু।

    Md Akber hossainMd Akber hossainসাধারন
    ১৫ এপ্রিল, ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ণ

    মেডিকেল প্রতিবেদক,

    রাজধানীর ডেমরা স্টাফ কোয়াটারে সামনে রাস্তা পারাপারের সময় ট্যাংক লরির ধাক্কায় কামাল হোসেন( ৩৫ ) নামে এক যুবক নিহত হয়েছেন।

    মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল পৌনে ৭টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    নিহতকে হাসপাতালে নিয়ে আসা পথচারী আব্দুল মতিন জানান,ভোর সাড়ে পাঁচটার দিকে ডেমরা স্টাফ কোয়াটার দিলপাড়া এলাকায় রাস্তা পারাপারে সময় দ্রুতগামী একটি ট্যাংক লরির ধাক্কায় ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

    তিনি আরো জানান,নিহত কামালের গ্রামে বাড়ি নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার কামতাল বড়বাড়ি এলাকার সৌরভ আলীর ছেলে। বর্তমানে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় থাকতেন। তিনি পেশায় একজন গাড়ি চালক।

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

    ডিজিটাল গ্রাম

    বাংলাদেশের অনলাইন সংবাদপত্র

    সম্পাদক: ডিজিটাল গ্রাম টিম

    ডিজিটাল গ্রাম শুধু একটি সংবাদমাধ্যম নয়—এটি গ্রামবাংলার কণ্ঠস্বর। প্রান্তিক মানুষের গল্প, সঠিক তথ্য ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আমরা তুলে ধরি সেই খবর, যা অন্যরা দেখে না।

    যোগাযোগ

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    নিউজলেটার

    সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

    মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

    Google Play StoreApple App Store

    অভিযোগ জমা দিন

    আপনার মতামত বা অভিযোগ সরাসরি আমাদের কাছে পাঠান

    © সর্বসত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | ডিজিটাল গ্রাম