১২ আগস্ট, ২০২৬, ৬:৫২ অপরাহ্ণ
    লগইন
    ডিজিটাল গ্রাম
    জাতীয়

    হঠাৎ বাজার পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী

    ৮ এপ্রিল, ২০২৬, ১:০৫ পূর্বাহ্ণ

    দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর সরবরাহ সংকটের খবরের মধ্যে রাজধানীর বাজার ব্যবস্থা সরাসরি পর্যবেক্ষণ করতে মঙ্গলবার সন্ধ্যায় আকস্মিক সফরে বের হন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

    দিনের কর্মব্যস্ততা শেষে সন্ধ্যায় তিনি প্রথমে কারওয়ান বাজার এবং পরবর্তী সম‌য়ে শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শন করেন। মন্ত্রীর এই ঝটিকা সফরে তার সাথে ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান।

    সফরের মূল লক্ষ্য ছিল বাজারে নিত্যপণ্যের সরবরাহ চেইন খতিয়ে দেখা এবং ব্যবসায়ীদের সাথে সরাসরি মতবিনিময় করা। ​সরেজমিনে বাজার পরিদর্শনের সময় বাণিজ্যমন্ত্রী ভোজ্যতেলের ডিলার, পাইকারি ও খুচরা বিক্রেতাদের সাথে দীর্ঘক্ষণ কথা বলেন এবং বিপণন পরিস্থিতির বিস্তারিত খোঁজখবর নেন। এ সময় বাজারে উপস্থিত সাধারণ ক্রেতাদের সাথেও তিনি কথা বলেন। খুচরা বিক্রেতারা মন্ত্রীর কাছে সরাসরি অভিযোগ তুলে ধরে জানান, বর্তমানে তারা চাহিদার তুলনায় সয়াবিন তেলের সরবরাহ অনেক কম পাচ্ছেন এবং বিশেষ করে ৫ লিটারের বোতলজাত তেলের সংকট র‌য়ে‌ছে। এর ফলে খোলা সয়াবিন তেলের ওপর বাড়তি চাপ পড়ায় দামও কিছুটা বেড়েছে।

    তবে বাজার ঘুরে দেখা গেছে, দু-একটি ব্র্যান্ডের সরবরাহ কম থাকলেও বেশিরভাগ প্রধান ব্র্যান্ডের বোতলজাত তেলের প্রবাহ প্রায় স্বাভাবিক এবং কিছু দোকানে নতুন ব্র্যান্ডের তেলও বিক্রি হচ্ছে।

    ​বাজার পরিদর্শন শেষে ক্রেতা ও বিক্রেতাদের আশ্বস্ত করে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সরকার সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করে যাচ্ছে এবং খুব দ্রুতই সব ধরণের সরবরাহ পরিস্থিতি উন্নত হবে।

    ডিজিটাল গ্রাম

    বাংলাদেশের অনলাইন সংবাদপত্র

    সম্পাদক: ডিজিটাল গ্রাম টিম

    ডিজিটাল গ্রাম শুধু একটি সংবাদমাধ্যম নয়—এটি গ্রামবাংলার কণ্ঠস্বর। প্রান্তিক মানুষের গল্প, সঠিক তথ্য ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আমরা তুলে ধরি সেই খবর, যা অন্যরা দেখে না।

    যোগাযোগ

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    নিউজলেটার

    সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

    মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

    Google Play StoreApple App Store

    অভিযোগ জমা দিন

    আপনার মতামত বা অভিযোগ সরাসরি আমাদের কাছে পাঠান

    © সর্বসত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | ডিজিটাল গ্রাম