১১ আগস্ট, ২০২৬, ৫:৪৭ অপরাহ্ণ
    লগইন
    ডিজিটাল গ্রাম
    জাতীয়

    এক রাতের আগুনে শেষ অহিদুল আলমের বহু বছরের স্বপ্ন

    ৮ এপ্রিল, ২০২৬, ২:৫২ পূর্বাহ্ণ

    ইমামতির পাশাপাশি অনেক কষ্টে সাতটি গরু নিয়ে একটি খামার গড়ে তুলেছিলেন অহিদুল আলম। কিন্তু গত সোমবার রাতের এক রহস্যজনক আগুন তার সেই স্বপ্ন পুড়িয়ে ছাই করে দিয়েছে।

    গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাংগালিয়া ইউনিয়নের নরুন (সাতনপাড়া) গ্রামে এই অগ্নিকাণ্ড ঘটে। এতে খামারের পাঁচটি গরু পুড়ে মারা গেছে।

    অহিদুল আলম নরুন গ্রামের একটি মসজিদের ইমাম। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ১১টার দিকে গরুগুলোকে খাবার দিয়ে তিনি বাড়িতে ঘুমাতে যান। রাত আনুমানিক আড়াইটার দিকে প্রতিবেশী শহিদুল্লাহ গরুর চিৎকার শুনে বাইরে এসে দেখেন, অহিদুলের গোয়ালঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও গরুগুলোকে রক্ষা করা যায়নি।

    ভুক্তভোগী অহিদুল আলম জানান, খামারে থাকা সাতটি গরুর মধ্যে পাঁচটিই আগুনে পুড়ে মারা গেছে। গরুগুলো রশিতে বাঁধা থাকায় সেগুলো বের হতে পারেনি। তার দাবি, এই অগ্নিকাণ্ডে তাঁর প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ধারদেনা করে গড়ে তোলা খামারটি হারিয়ে তিনি এখন নিঃস্ব।

    স্থানীয় ইউপি সদস্য সোহেল বলেন, ‘গোয়ালঘরে কোনো বিদ্যুৎ সংযোগ ছিল না। তাই শর্টসার্কিট থেকে আগুন লাগার সুযোগ নেই। এমনকি মশার কয়েলটিও অক্ষত পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, গোয়ালঘরের মাচায় রাখা শুকনো লাকড়ি থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’ তবে এটি দুর্ঘটনা না কি উদ্দেশ্যপ্রণোদিত নাশকতা, তা নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ দেখা দিয়েছে। নিঃস্ব হওয়া অহিদুল আলম বলেন, ‘ইমামতির পাশাপাশি এই খামারের আয়েই আমার সংসার চলত। আগুনে আমার সব শেষ হয়ে গেছে।’ কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, বিষয়টি তিনি শুনেছেন। ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    ডিজিটাল গ্রাম

    বাংলাদেশের অনলাইন সংবাদপত্র

    সম্পাদক: ডিজিটাল গ্রাম টিম

    ডিজিটাল গ্রাম শুধু একটি সংবাদমাধ্যম নয়—এটি গ্রামবাংলার কণ্ঠস্বর। প্রান্তিক মানুষের গল্প, সঠিক তথ্য ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আমরা তুলে ধরি সেই খবর, যা অন্যরা দেখে না।

    যোগাযোগ

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    নিউজলেটার

    সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

    মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

    Google Play StoreApple App Store

    অভিযোগ জমা দিন

    আপনার মতামত বা অভিযোগ সরাসরি আমাদের কাছে পাঠান

    © সর্বসত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | ডিজিটাল গ্রাম