১২ আগস্ট, ২০২৬, ৭:৪১ অপরাহ্ণ
    লগইন
    ডিজিটাল গ্রাম
    অপরাধ, অপরাধী

    চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে গুলির প্রধান আসামি শুটার মোঃ তারিফ হোসেনকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৩

    EditorEditorসাধারন
    ২৩ এপ্রিল, ২০২৬, ৮:৪৫ পূর্বাহ্ণ

    নিজস্ব প্রতিবেদক( কে এস ইসলাম)

    এলিট ফোর্স হিসেবে র‍্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে। র‍্যাবের সৃষ্টিকাল থেকে মাদক কারবারি, অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, অস্ত্রধারী সন্ত্রাসী, খুনী, ছিনতাইকারী, অপহরণ ও প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

    এরই ধারাবাহিকতায়, ২২ এপ্রিল ২০২৬ তারিখ র‍্যাব-৩ এর একটি বিশেষ অভিযানিক দল খিলগাঁও থানাধীন এলাকার চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের অন্যতম মূলহোতা হিসেবে চিহ্নিত শ্যুটার মোঃ তারিফ হোসেন (৪০), পিতাঃ আতাউর রহমান মঞ্জিল, সাং-থানাপাড়া, থানা ও জেলাঃ কুষ্টিয়া’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও গোয়েন্দা সূত্রে জানা যায় যে, রাজধানীর খিলগাঁও এলাকার মোঃ সাদিকুর রহমান আকন্দ (৪২) একজন হাউজিং ব্যবসায়ী। ধৃত আসামী ভিকটিম সাদিকুর এর কাছ থেকে ২০,০০,০০০/- (বিশ লক্ষ) টাকা চাঁদা দাবী করে আসছিল। ধৃত শুটার তারিফ চাঁদা না দিলে ভিকটিমকে প্রাণ নাশের হুমকি দেয়। ভিকটিম শুটার তারিফ এর কথা কর্ণপাত না করায় ধৃত আসামি ভিকটিমকে হত্যার সুযোগ খুঁজতে থাকে। পরবর্তীতে গত ০৩ এপ্রিল ২০২৬ তারিখ আনুমানিক বিকাল ০৫.২০ ঘটিকার সময় ভিকটিম পায়ে হেটে রাজধানীর খিলগাঁও থানাধীন নূরবাগ পানির পাম্পের সামনে আসলে শুটার তারিফ ও তার সহযোগী মোটরসাইকেলে গমনের সময় হত্যার উদ্দেশ্যে শুটার তারিফ কোমর হতে পিস্তল বের করে ভিকটিমকে লক্ষ্য করে ০৩ রাউন্ড গুলি ছুঁড়লে তা লক্ষ্যভ্রষ্ট হয় এবং ধৃত তারিফ ও তার সহযোগী দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। উক্ত ঘটনায় খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয় যার মামলা নং-১৪ তারিখ ০৪ এপ্রিল ২০২৬। পরবর্তীতে উক্ত ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত হলে এবং বিষয়টি র‍্যাব-৩ এর নজরে আসলে ২২ এপ্রিল ২০২৬ তারিখ ভিকটিমের দেওয়া তথ্য ও তথ্যপ্রযুক্তির সহয়তায় মাধ্যমে চাঁদাবাজী ও সন্ত্রাসী চক্রের মূলহোতা ১| মোঃ তারিফ হোসেন (৪০)’কে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব-৩।

    ধৃত শুটার তারিফ এর নামে রাজধানীর রামপুরা থানায় একটি অস্ত্র মামলা ও খিলগাঁও থানায় ০১টি অস্ত্র মামলাসহ আরও ০২টি মাদক মামলা রয়েছে।

    ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ চলছে।

    ডিজিটাল গ্রাম

    বাংলাদেশের অনলাইন সংবাদপত্র

    সম্পাদক: ডিজিটাল গ্রাম টিম

    ডিজিটাল গ্রাম শুধু একটি সংবাদমাধ্যম নয়—এটি গ্রামবাংলার কণ্ঠস্বর। প্রান্তিক মানুষের গল্প, সঠিক তথ্য ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আমরা তুলে ধরি সেই খবর, যা অন্যরা দেখে না।

    যোগাযোগ

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    নিউজলেটার

    সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

    মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

    Google Play StoreApple App Store

    অভিযোগ জমা দিন

    আপনার মতামত বা অভিযোগ সরাসরি আমাদের কাছে পাঠান

    © সর্বসত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | ডিজিটাল গ্রাম