ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি "স্কুল অফ লাইফ "শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ
কে এস ইসলাম :
সামাজিক দ্বায়বদ্ধতা থেকে সেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতায় গত শনিবার ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি এর পক্ষ থেকে রাজধানী ঢাকার মিরপুরে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের নিয়ে পরিচালিত "স্কুল অফ লাইফ" এ কোমলমতি সোনামনিদের মাঝে শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত প্রোগ্রামে " স্কুল অফ লাইফ" এর প্রিন্সিপাল আমেনা খাতুন সাথীর
কাছে ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি এর পক্ষ থেকে খাতা এবং কলম হস্তান্তর করা হয়।
ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন
মোঃ আসাদুজ্জামান সুজন,মোঃ তারিকুল ইসলাম টুটুল, মোঃ সোহেল আহমেদ জিন্নাহ, মোঃ উজ্জ্বল হোসাইন, শাকিল হোসেন তনু।
প্রোগ্রামটি পরিচালনা করেন ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি এর গ্রুপ এডমিন সদস্য মোঃ শাহীদুল ইসলাম।

উল্লেখ্য ঢাকায় অবস্থানকারী পাবনা জেলার বৃহত্তর কাশিনাথপুর (আংশিক সাথিয়া, বেড়া, আমিনপুর ও সুজানগর উপজেলা) অধিবাসীদের পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও প্রয়োজনীয় তথ্য আদান প্রদান,এলাকার সকলের সাথে মেলবন্ধন তৈরি এনং বিভিন্ন ধরনের সামাজিক সেবামূলক সহযোগিতা মূলক কার্যক্রমের উদ্দেশ্যে ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি নামে একটি অরাজনৈতিক সংগঠন গঠন করে। তারই ধারাবাহিকতা বেশ কয়েকবার প্রোগ্রাম করে ঢাকায় ইফতার মাহফিল, দেশের গতবছরের বন্যায় বাংলাদেশ বিমান বাহিনীর কাছে ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি এর পক্ষ থেকে খাবার প্রদান, বৃহত্তর কাশিনাথপুর এলাকায় ঈদে দূস্থদের মাঝে খাবার বিতরণ,শীতে বৃহত্তর কাশিনাথপুরে এতিমখানা কম্বল বিতরণ, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ উপহার, অসুস্থ রোগীর জন্য আর্থিক সহায়তা প্রদান
উল্লেখযোগ্য।