১২ আগস্ট, ২০২৬, ৭:৫৭ অপরাহ্ণ
    লগইন
    ডিজিটাল গ্রাম
    জাতীয়

    হাতিরঝিলে পরিচ্ছন্নতা কার্যক্রমে সন্তোষ প্রতিমন্ত্রী, আধুনিকায়নে রাজউকের নতুন পরিকল্পনা

    Md Akber hossainMd Akber hossainসাধারন
    ২৭ জুন, ২০২৬, ১২:৪০ অপরাহ্ণ

    এম আকবর হোসেন :

    রাজধানীর অন্যতম নান্দনিক বিনোদনকেন্দ্র হাতিরঝিলকে আরও পরিচ্ছন্ন, নিরাপদ ও আধুনিক নগর অবকাঠামোতে রূপান্তরের লক্ষ্যে চলমান পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেছেন সরকারের ঊর্ধ্বতন প্রতিনিধিরা।

    শনিবার (২৭ জুন) সকাল ১০টায় হাতিরঝিল এলাকায় পরিচালিত এ পরিদর্শনে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, এমপি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। এ সময় রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

    হাতিরঝিল পরিচ্ছন্ন করা হয়।

    পরিদর্শন শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম গত সাত দিনের পরিচ্ছন্নতা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তিনি হাতিরঝিলের সৌন্দর্য ও পরিবেশ সংরক্ষণে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

    এ সময় রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম বলেন, হাতিরঝিলকে আরও আধুনিক, পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন নগর এলাকায় পরিণত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি এলাকাটি পরিষ্কার রাখতে দর্শনার্থীদের ডাস্টবিন ব্যবহারে সচেতন হওয়ার আহ্বান জানান।

    তিনি আরও জানান, হাতিরঝিলে ইতোমধ্যে বৃক্ষরোপণ, পর্যাপ্ত আলোকসজ্জা, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং অতিরিক্ত আনসার সদস্য মোতায়েনের কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ভবিষ্যতে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে নাগরিকবান্ধব ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ আরও জোরদার করা হবে।

    হাতিরঝিল পরিচ্ছন্ন করা হয়

    পরিদর্শন শেষে উপস্থিত কর্মকর্তারা হাতিরঝিলের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা সবাইকে পরিচ্ছন্নতা বজায় রাখা, নির্ধারিত স্থানে ময়লা ফেলা এবং পরিবেশ সংরক্ষণে সচেতনভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

    ডিজিটাল গ্রাম

    বাংলাদেশের অনলাইন সংবাদপত্র

    সম্পাদক: ডিজিটাল গ্রাম টিম

    ডিজিটাল গ্রাম শুধু একটি সংবাদমাধ্যম নয়—এটি গ্রামবাংলার কণ্ঠস্বর। প্রান্তিক মানুষের গল্প, সঠিক তথ্য ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আমরা তুলে ধরি সেই খবর, যা অন্যরা দেখে না।

    যোগাযোগ

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    নিউজলেটার

    সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

    মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

    Google Play StoreApple App Store

    অভিযোগ জমা দিন

    আপনার মতামত বা অভিযোগ সরাসরি আমাদের কাছে পাঠান

    © সর্বসত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | ডিজিটাল গ্রাম