২৩ আগস্ট, ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ণ
    লগইন
    ডিজিটাল গ্রাম
    জাতীয়

    গুলশান-বনানী-বারিধারা লেকের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা পরিদর্শন

    Md Akber hossainMd Akber hossainসাধারন
    ২২ আগস্ট, ২০২৬, ৩:২৪ অপরাহ্ণ

    এম আকবর হোসেন :

    রাজধানীর গুলশান, বনানী ও বারিধারা লেকের পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ এবং পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী।

    শনিবার (২২ আগস্ট) পরিদর্শনের অংশ হিসেবে তিনি গুলশান-বারিধারা লেকের কালাচাঁদপুর অংশে নির্মাণাধীন ২০০ কিলোলিটার (KLD) সক্ষমতার স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (STP) পরিদর্শন করেন। এ সময় প্রকল্পের বর্তমান অগ্রগতি ও সার্বিক অবস্থা সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত খোঁজখবর নেন।

    প্রতিমন্ত্রী প্রকল্পের কাজ যথাযথ মান বজায় রেখে দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

    পরে তিনি বনানীর ১৮ নম্বর সড়ক ও কামাল আতাতুর্ক এভিনিউ সংলগ্ন লেকের বিভিন্ন অংশে চলমান পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় লেকের পরিবেশ রক্ষা, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার অগ্রগতি সম্পর্কে অবহিত হন।

    পরিদর্শনকালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ ওবায়দুর রহমান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলামসহ রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    পরিদর্শন শেষে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী গুলশান-বনানী-বারিধারা লেকের পরিবেশ সুরক্ষা, পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম আরও কার্যকর ও টেকসইভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

    ডিজিটাল গ্রাম

    বাংলাদেশের অনলাইন সংবাদপত্র

    সম্পাদক: ডিজিটাল গ্রাম টিম

    ডিজিটাল গ্রাম শুধু একটি সংবাদমাধ্যম নয়—এটি গ্রামবাংলার কণ্ঠস্বর। প্রান্তিক মানুষের গল্প, সঠিক তথ্য ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আমরা তুলে ধরি সেই খবর, যা অন্যরা দেখে না।

    যোগাযোগ

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    নিউজলেটার

    সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

    মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

    Google Play StoreApple App Store

    অভিযোগ জমা দিন

    আপনার মতামত বা অভিযোগ সরাসরি আমাদের কাছে পাঠান

    © সর্বসত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | ডিজিটাল গ্রাম