১২ আগস্ট, ২০২৬, ৭:৪৩ অপরাহ্ণ
    লগইন
    ডিজিটাল গ্রাম
    জাতীয়

    সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম প্রত্যাহার, জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

    rafusoftrafusoftসাধারন
    ২১ জুন, ২০২৬, ৬:১৭ অপরাহ্ণ

    রাফু:

    সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়।

    ২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সারওয়ার আলম একসময় র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দেশজুড়ে আলোচিত ছিলেন। সিনিয়র সহকারী সচিব পদে দায়িত্ব পালনকালে তিনি তিন শতাধিক ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে ব্যাপক প্রশংসা অর্জন করেন। ভেজাল, অনিয়ম ও প্রতারণার বিরুদ্ধে কঠোর অবস্থানের কারণে সাধারণ মানুষের কাছেও তিনি পরিচিত মুখ হয়ে ওঠেন।

    তবে ২০২০ সালের ৯ নভেম্বর তাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করা হয়। পরবর্তীতে দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত থাকার পর ২০২৪ সালের ১৪ আগস্ট উপসচিব পদে পদোন্নতি পান তিনি।

    এর আগে পদোন্নতি বঞ্চনার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে স্ট্যাটাস দেওয়ায় তা অসদাচরণ হিসেবে গণ্য করা হয়। এ ঘটনায় ২০২২ সালের মে মাসে জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে লঘুদণ্ড হিসেবে ‘তিরস্কার’ প্রদান করে প্রজ্ঞাপন জারি করেছিল।

    সাম্প্রতিক এ প্রত্যাহারের বিষয়ে সরকারিভাবে বিস্তারিত কারণ জানানো না হলেও প্রশাসনিক অঙ্গনে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

    ডিজিটাল গ্রাম

    বাংলাদেশের অনলাইন সংবাদপত্র

    সম্পাদক: ডিজিটাল গ্রাম টিম

    ডিজিটাল গ্রাম শুধু একটি সংবাদমাধ্যম নয়—এটি গ্রামবাংলার কণ্ঠস্বর। প্রান্তিক মানুষের গল্প, সঠিক তথ্য ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আমরা তুলে ধরি সেই খবর, যা অন্যরা দেখে না।

    যোগাযোগ

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    নিউজলেটার

    সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

    মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

    Google Play StoreApple App Store

    অভিযোগ জমা দিন

    আপনার মতামত বা অভিযোগ সরাসরি আমাদের কাছে পাঠান

    © সর্বসত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | ডিজিটাল গ্রাম