৯ নভেম্বর, ২০২৬, ১১:১৯ অপরাহ্ণ
    লগইন
    ডিজিটাল গ্রাম
    জাতীয়

    ছাতারপুলে মেরুল ব্রিজ ও সড়ক প্রশস্তকরণ কাজ পরিদর্শনে রাজউক চেয়ারম্যান

    Md Akber hossainMd Akber hossain১৫সাধারন
    ৮ নভেম্বর, ২০২৬, ৮:৪৭ অপরাহ্ণ

    এম আকবর হোসেন :

    যানজট নিরসন ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে প্রকল্প বাস্তবায়নে গুরুত্বারোপ

    রাজধানীর ছাতারপুল এলাকায় মেরুল ব্রিজ নির্মাণ ও সড়ক প্রশস্তকরণ প্রকল্পের চলমান কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।

    রোববার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় তিনি প্রকল্প এলাকা পরিদর্শন করেন। এ সময় চলমান নির্মাণকাজের অগ্রগতি, বাস্তবায়নের বিভিন্ন দিক এবং প্রকল্পসংশ্লিষ্ট বিষয়গুলো পর্যবেক্ষণ করেন।

    পরিদর্শনকালে রাজউক চেয়ারম্যান প্রকল্পের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করেন এবং কাজের বাস্তবায়ন ও গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

    এ সময় রাজউকের প্রধান প্রকৌশলী (বাস্তবায়ন), সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান উপস্থিত ছিলেন।

    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাননীয় প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী ছাতারপুল ও আশপাশের এলাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনের লক্ষ্যে রাজউক এ প্রকল্প গ্রহণ করেছে। মেরুল ব্রিজ নির্মাণের পাশাপাশি সড়ক প্রশস্তকরণের কাজ সম্পন্ন হলে এলাকার যোগাযোগব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

    প্রকল্পটি বাস্তবায়িত হলে যানবাহন চলাচলে গতি বাড়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও পথচারীদের যাতায়াত আরও সহজ হবে। একই সঙ্গে রাজধানীর এ অংশের সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়নেও প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

    ডিজিটাল গ্রাম

    বাংলাদেশের অনলাইন সংবাদপত্র

    সম্পাদক: ডিজিটাল গ্রাম টিম

    ডিজিটাল গ্রাম শুধু একটি সংবাদমাধ্যম নয়—এটি গ্রামবাংলার কণ্ঠস্বর। প্রান্তিক মানুষের গল্প, সঠিক তথ্য ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আমরা তুলে ধরি সেই খবর, যা অন্যরা দেখে না।

    যোগাযোগ

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    নিউজলেটার

    সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

    মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

    Google Play StoreApple App Store

    অভিযোগ জমা দিন

    আপনার মতামত বা অভিযোগ সরাসরি আমাদের কাছে পাঠান

    © সর্বসত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | ডিজিটাল গ্রাম