১১ আগস্ট, ২০২৬, ৪:৫৮ অপরাহ্ণ
    লগইন
    ডিজিটাল গ্রাম
    মেডিকেল প্রতিবেদক

    কদমতলীর পূর্ব জুরাইনে গৃহবধূর আত্মহত্যা

    ১১ আগস্ট, ২০২৬, ৪:০২ অপরাহ্ণ

    কে এস ইসলাম :

    রাজধানীরকদমতলীর পূর্ব জুরাইন এলাকা একটি বাসায় মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে সাথী আক্তার (৩৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

    সোমবার (১০ আগস্ট) সন্ধ্যার দিকে এই ঘটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে রাত নয়টার দিকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    নিহতের স্বামী মোহাম্মদ ওয়াসিল জানান, আমার স্ত্রী সাথী দীর্ঘদিন মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি বলেন, পারিবারিক বিষয় নিয়ে আমাদের মধ্যে ছোটখাটো মনমালিন্য হতো আজ সবার চোখকে ফাঁকি দিয়ে নিজ বাসায় সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন আমার স্ত্রী।

    পরে আমরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত তাকে উদ্ধার করে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    তিনি আরো জানান,আমার স্ত্রীর গ্রামের বাড়ি নরসিংদী জেলার পাঁচদোনা থানার শিলাবদ্দি গ্রামের জাবির হোসেনের মেয়ে।বর্তমানে কদমতলী একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতাম।

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

    ডিজিটাল গ্রাম

    বাংলাদেশের অনলাইন সংবাদপত্র

    সম্পাদক: ডিজিটাল গ্রাম টিম

    ডিজিটাল গ্রাম শুধু একটি সংবাদমাধ্যম নয়—এটি গ্রামবাংলার কণ্ঠস্বর। প্রান্তিক মানুষের গল্প, সঠিক তথ্য ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আমরা তুলে ধরি সেই খবর, যা অন্যরা দেখে না।

    যোগাযোগ

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    নিউজলেটার

    সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

    মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

    Google Play StoreApple App Store

    অভিযোগ জমা দিন

    আপনার মতামত বা অভিযোগ সরাসরি আমাদের কাছে পাঠান

    © সর্বসত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | ডিজিটাল গ্রাম