২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৮ পূর্বাহ্ণ
    লগইন
    ডিজিটাল গ্রাম
    মেডিকেল প্রতিবেদক

    ঢামেকে রোগীর চাপ, দালাল প্রতিরোধে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন পরিচালক

    Md Akber hossainMd Akber hossain২১সাধারন
    ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫৬ অপরাহ্ণ

    এম এ হোসেন :

    আসনসংখ্যার তুলনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অনেক বেশি রোগীকে চিকিৎসাসেবা দিতে হয়। প্রতিদিন দরিদ্র ও অসহায় রোগীসহ বিপুলসংখ্যক মানুষ চিকিৎসাসেবা নিতে এ হাসপাতালে আসেন। এদের মধ্যে দরিদ্র ও অসহায় রোগীকে টার্গেট করে দালালরা নানা ধরনের তৎপরতা চালায়। দালালদের প্রতিরোধে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সদ্য দায়িত্ব নেওয়া পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ.কে.এম. ফরহাদ হোসেন।

    সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ মেডিকেল রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএমআরএ) পক্ষ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সদ্য দায়িত্ব নেওয়া পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ.কে.এম. ফারহাদ হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত সংগঠনের সাংবাদিকদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

    পরিচালক বলেন, আসনসংখ্যার তুলনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অনেক বেশি রোগীকে চিকিৎসা দিতে হয়। এদের মধ্যে দরিদ্র রোগীর সংখ্যাও কম নয়। তাদেরকেও টার্গেট করে দালালরা নানা ধরনের তৎপরতা চালায়। এসব দালালদের প্রতিরোধের সহযোগিতা চাইলেন ।

    তিনি আরও বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে রোগীদের চিকিৎসাসেবা দিয়ে থাকেন। এর মধ্যেও মাঝে মাঝে চিকিৎসকদের ওপর হামলার ঘটনা ঘটে। এসব হামলার বিষয়ে সাংবাদিকদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

    পরিচালক বলেন, হাসপাতালের চিকিৎসাসেবা ও রোগীদের স্বার্থে দালালদের তৎপরতা প্রতিরোধের পাশাপাশি চিকিৎসকদের ওপর হামলার ঘটনাগুলোও গুরুত্বের সঙ্গে দেখতে হবে।

    এ সময় পরিচালকের সঙ্গে উপস্থিত ছিলেন উপ-পরিচালক ডা. আশরাফুল সহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তারা।

    এ সময় বিএমআরএর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আজিজুল হাকিম,মোহাম্মদ হোসেন সানি, মোঃ তানভির রাজা,মানিক, আবাদুজ্জামান শিমুল, শফিউল ইসলাম আল আমিন,মোঃ মাসুদ রানা, আকবর হোসেন, এস.এ. শাওন,এস.এ মোত্তালিব, মোহাম্মদ নাহিন খান ও শিশির আহমেদ হিমেল।

    ডিজিটাল গ্রাম

    বাংলাদেশের অনলাইন সংবাদপত্র

    সম্পাদক: ডিজিটাল গ্রাম টিম

    ডিজিটাল গ্রাম শুধু একটি সংবাদমাধ্যম নয়—এটি গ্রামবাংলার কণ্ঠস্বর। প্রান্তিক মানুষের গল্প, সঠিক তথ্য ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আমরা তুলে ধরি সেই খবর, যা অন্যরা দেখে না।

    যোগাযোগ

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    নিউজলেটার

    সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

    মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

    Google Play StoreApple App Store

    অভিযোগ জমা দিন

    আপনার মতামত বা অভিযোগ সরাসরি আমাদের কাছে পাঠান

    © সর্বসত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | ডিজিটাল গ্রাম