তেজগাঁওয়ে মহাখালীর পাগলার পোল এলাকায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল এক যুবকের
কে এস ইসলাম :
রাজধানীর তেজগাঁও থানাধীন মহাখালী পাগলার পোল এলাকায় ট্রেনের ধাক্কায় মো: ইমরান (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার(০৮ আগস্ট)সকাল পারে ৯টার দিকে এই ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে বেলা সাড়ে এগারোটার দিকে মৃত ঘোষণা করে ।
তাকে হাসপাতালে নিয়ে আসা সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মী হাজীরন সোম জানান, সকাল সাড়ে নয়টার দিকে মহাখালী পাগলার পোল এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রেনের ধাক্কায় মো: ইমরান গুরুতর আহত হন। পরে আমরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। ওই হাসপাতালে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান, নিহত ইমরানের গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার কামারপুকুর গ্রামের পার্থ মিয়ার ছেলে। বর্তমানে মহাখালী এলাকায় থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ:ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।