১২ আগস্ট, ২০২৬, ৮:৫৫ অপরাহ্ণ
    লগইন
    ডিজিটাল গ্রাম
    মেডিকেল প্রতিবেদক

    নিউ মার্কেটে ফুটপাত দখল-চাঁদাবাজি নিয়ে যুবদল-ছাত্রদলের পাল্টাপাল্টি হামলা

    ১২ আগস্ট, ২০২৬, ৮:৩৩ পূর্বাহ্ণ

    কে এস ইসলাম :

    রাজধানীর নিউ মার্কেট এলাকায় ফুটপাতের দোকান দখল ও চাঁদাবাজিকে কেন্দ্র করে যুবদল ও ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলা, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

    মঙ্গলবার(১১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে।পরে তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাত সাড়ে দশটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।আহতরা হলেন, ঢাকা কলেজের ছাত্রদলের মোঃ প্রিন্স (৩০), মোঃ সুমন (২৮),সাগর খান (৩২),সাইমুন (২৭),জিহাদ (২৯) সাগর (২৭) ও ঢাকা নিউ মার্কেট যুবদলে আহতরা হলেন, মোঃ জাকির (৫০),জাকির (৩৮)মোঃ সুমন (২৮),শাহ আলম (২৮),ইদ্রিস (৪৫) রাকিব (৩২)।তাদের সবাইকে জরুরি বিভাগের চিকিৎসা দেওয়া হচ্ছে।

    ঢাকা কলেজের শিক্ষার্থী ওয়াহিদ ফরাজী জানান,

    নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব কে এম চঞ্চল এবং ১৮ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক ইফতেখার ও সদস্য সচিব শাহাদাতের নেতৃত্বে মোবাইল সোহেল, চায়না সুমন, আজিমসহ প্রায় ৫০ /৬০জন নেতাকর্মী বলাকা সিনেমা হল সংলগ্ন ফুটপাতে আমাদের কয়েকজন নেতাকর্মীর ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় এতে দুই গ্রুপের বেশ কয়েকজন আহত হয়। তাদের মধ্যে ১২ জনকে ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য আনা হয়েছে। পরে বিষয়টি নিউ মার্কেট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা কলেজের সামনে থেকে দুই গ্রুপের সংঘর্ষে এখন পর্যন্ত ঢাকা মেডিকেলে ১৬ জন এসেছে তাদের জরুরী বিভাগের চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে অবগত করেছি।

    ডিজিটাল গ্রাম

    বাংলাদেশের অনলাইন সংবাদপত্র

    সম্পাদক: ডিজিটাল গ্রাম টিম

    ডিজিটাল গ্রাম শুধু একটি সংবাদমাধ্যম নয়—এটি গ্রামবাংলার কণ্ঠস্বর। প্রান্তিক মানুষের গল্প, সঠিক তথ্য ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আমরা তুলে ধরি সেই খবর, যা অন্যরা দেখে না।

    যোগাযোগ

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    নিউজলেটার

    সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

    মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

    Google Play StoreApple App Store

    অভিযোগ জমা দিন

    আপনার মতামত বা অভিযোগ সরাসরি আমাদের কাছে পাঠান

    © সর্বসত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | ডিজিটাল গ্রাম