মেধাবী শিক্ষার্থী ফাতেমা আক্তার মাহমুদা এলএলবি ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে নারায়ণগঞ্জ আইন কলেজ থেকে এলএলবি (LL.B) ফাইনাল পরীক্ষা-২০২৩-এ কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন মেধাবী শিক্ষার্থী ফাতেমা আক্তার মাহমুদা। তাঁর এ সাফল্যে পরিবার, শিক্ষক, সহপাঠী ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
ফলাফল প্রকাশের পর ফাতেমা আক্তার মাহমুদা জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কন্ট্রোলার অব এক্সামিনেশন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, শিক্ষাজীবনের বিভিন্ন জটিলতা ও প্রশাসনিক সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আন্তরিক সহযোগিতা করেছে, যা তাঁর এই সাফল্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তিনি আরও বলেন, “এই অর্জন মহান আল্লাহর অশেষ রহমত। বাবা-মা, শিক্ষক ও সকল শুভাকাঙ্ক্ষীর দোয়া এবং সহযোগিতা ছাড়া এ সাফল্য সম্ভব হতো না। ভবিষ্যতে একজন সৎ, দক্ষ ও মানবিক আইনজীবী হিসেবে মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করতে চাই।”
ফাতেমার এ সাফল্যে তাঁর পরিবার মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। শিক্ষক ও শুভানুধ্যায়ীরাও তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ এবং আইন পেশায় সাফল্য কামনা করেছেন।