১২ আগস্ট, ২০২৬, ৯:৫৮ অপরাহ্ণ
    লগইন
    ডিজিটাল গ্রাম
    মেডিকেল প্রতিবেদক

    চকবাজারের সোয়ারিঘাটে পলিথিন কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল এক শ্রমিকের

    ১২ আগস্ট, ২০২৬, ৮:২৭ অপরাহ্ণ

    কে এস ইসলাম :

    রাজধানীর চকবাজার থানা সোয়ারীঘাট এলাকার একটি পলিথিনের কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো: হাবিব উল্লাহ (২০) নামের এক শ্রমিকের মৃত্যু।

    বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা পৌনে ৮টার দিকে মৃত ঘোষণা করে।

    নিহত হাবিবুল্লাহ ভাই অলিউল্লা জানান, আমরা দুই ভাই চকবাজারের সোয়ারীঘাট এলাকায় একটু বাসার দোতালায় তায়েবা এন্টারপ্রাইজ নামে একটি পলিথিন কারখানায় কাজ করি। আমার ভাই ফ্যানের লাইনের কাজ করার সময় হঠাৎ বিদ্যুস্পৃষ্টে অচেতন হয়ে পড়ে। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

    তিনি আরো জানান,আমাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুর থানার কোকাইল গ্রামের শামসুল হকের ছেলে। বর্তমানে চকবাজার সোয়ারিঘাট ওই পলিথিন কারখানায় থাকতাম। আমরা তিন ভাই ও ছিল দ্বিতীয়।

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ:ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

    ডিজিটাল গ্রাম

    বাংলাদেশের অনলাইন সংবাদপত্র

    সম্পাদক: ডিজিটাল গ্রাম টিম

    ডিজিটাল গ্রাম শুধু একটি সংবাদমাধ্যম নয়—এটি গ্রামবাংলার কণ্ঠস্বর। প্রান্তিক মানুষের গল্প, সঠিক তথ্য ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আমরা তুলে ধরি সেই খবর, যা অন্যরা দেখে না।

    যোগাযোগ

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    নিউজলেটার

    সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

    মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

    Google Play StoreApple App Store

    অভিযোগ জমা দিন

    আপনার মতামত বা অভিযোগ সরাসরি আমাদের কাছে পাঠান

    © সর্বসত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | ডিজিটাল গ্রাম