১১ আগস্ট, ২০২৬, ৭:৫৬ অপরাহ্ণ
    লগইন
    ডিজিটাল গ্রাম
    জাতীয়

    খিলগাঁও এলাকায় রাজউকের মোবাইল কোর্ট: নকশা লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

    Istiaque AhamedIstiaque Ahamedসাধারন
    ১০ জুন, ২০২৬, ২:০০ অপরাহ্ণ

    ইসতিয়াক আহম্মেদ :

    রাজধানীর খিলগাঁও পুনর্বাসন এলাকায় অবৈধ ও নকশা বহির্ভূত ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। মঙ্গলবার (৯ জুন ২০২৬) রাজউকের জোন-৬/১ এর আওতাধীন তালতলা এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে একাধিক ভবনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

    অভিযানে নেতৃত্ব দেন রাজউকের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সবুজ হাসান। এ সময় উপস্থিত ছিলেন জোন-৬/১ এর অথরাইজড অফিসার আব্দুল্লাহ আল মামুন, সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

    ভবন ভাঙ্গ হচ্ছে

    মোবাইল কোর্ট চলাকালে দেখা যায়, তালতলা এলাকার প্লট নং-৩৬৭/বি-তে নির্মাণাধীন ভবনে রাজউক অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটানো হয়েছে। এ কারণে ভবন মালিক জোবেদা খাতুনের ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বৈদ্যুতিক মিটার খিলগাঁও ডিপিডিসির কাছে হস্তান্তর করা হয়। পাশাপাশি ভবন মালিক ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে নকশা বহির্ভূত অংশ নিজ উদ্যোগে অপসারণের অঙ্গীকারনামা প্রদান করেন।

    একই এলাকায় প্লট নং-৩৬৪/বি-তে ডাবল এইচ প্রোপার্টিজের নির্মাণাধীন ভবনেও অনুমোদিত নকশার ব্যত্যয় পাওয়া গেলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ভবনের নকশা বহির্ভূত অংশ আংশিকভাবে ভেঙে অপসারণ করা হয়।

    আংশিক ভবন বাংলা হচ্ছে

    এছাড়া প্লট নং-৩৭১/বি-তে ভিসট্যা বিল্ডার্স লিমিটেডের নির্মাণাধীন ভবনের নকশা বহির্ভূত বারান্দা ভেঙে অপসারণ করা হয়। প্রতিষ্ঠানটির পক্ষে ব্যবস্থাপনা পরিচালক কাজী আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

    অন্যদিকে প্লট নং-৫৬৮/সি-তে আবাসিক ভবনে পরিচালিত বাণিজ্যিক রেস্তোরাঁ অপসারণের বিষয়ে ভবন মালিক শহিদ জামান ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা প্রদান করেন।

    রাজউক সূত্র জানায়, রাজধানীর পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে এবং অনুমোদিত নকশা অনুযায়ী ভবন নির্মাণে বাধ্য করতে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে। নগর উন্নয়নের স্বার্থে নকশা বহির্ভূত নির্মাণ ও আবাসিক ভবনের বাণিজ্যিক ব্যবহার রোধে রাজউক ভবিষ্যতেও কঠোর অবস্থান বজায় রাখবে।

    ডিজিটাল গ্রাম

    বাংলাদেশের অনলাইন সংবাদপত্র

    সম্পাদক: ডিজিটাল গ্রাম টিম

    ডিজিটাল গ্রাম শুধু একটি সংবাদমাধ্যম নয়—এটি গ্রামবাংলার কণ্ঠস্বর। প্রান্তিক মানুষের গল্প, সঠিক তথ্য ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আমরা তুলে ধরি সেই খবর, যা অন্যরা দেখে না।

    যোগাযোগ

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    নিউজলেটার

    সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

    মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

    Google Play StoreApple App Store

    অভিযোগ জমা দিন

    আপনার মতামত বা অভিযোগ সরাসরি আমাদের কাছে পাঠান

    © সর্বসত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | ডিজিটাল গ্রাম