১৫ আগস্ট, ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ণ
    লগইন
    ডিজিটাল গ্রাম
    মেডিকেল প্রতিবেদক

    কামরাঙ্গীরচর ও উত্তর বাড্ডায় দুইযুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    ১৩ আগস্ট, ২০২৬, ১১:৪১ অপরাহ্ণ

    কে এস ইসলাম :

    রাজধানীর কামরাঙ্গীরচর হাসান নগর এলাকায় ও বাড্ডার উত্তর বাড্ডার স্বাধীনতা স্মরণী এলাকায় পৃথক ঘটনা বাসা থেকে দুই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন, মো: নয়ন (৩০) অটোরিক্সা চালক ও মো: রবিউস সানি (৩১) প্রাইভেট কার চালক।

    বৃহস্পতিবার(১৩ আগস্ট) দুপুরের দিকে দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে পাঠানো হয়েছে।

    কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এস আই)

    জিয়াদ মাহমুদ নাহিদ জানান,আমরা খবর পেয়ে আজ সকাল পৌনে নয়টার দিকে কামরাঙ্গীরচর হাসান নগর সিকদার স্কুলের গলির নির্মানাধীন ছয়তলা ভবনে সিড়ি সংলগ্ন বাম পাশের পাশের একটি রুম থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

    তিনি আরো জানান, আশেপাশে স্থানীয়দের মুখে জানতে পারি নিহত পেশায় একজন অটোরিক্সা চালক ছিল। তার একটি পাঁচ বছরের ছেলে সন্তান রয়েছে,মার্চ মাসে তার স্ত্রী বাবার বাড়ি চলে যায় সন্তানকে নিয়ে।নিহত আর্থিক সমস্যায় ভুগছিল বেশ কিছুদিন ও হতাশা গ্রস্থ ছিলেন তিনি। এইসব নিয়ে নানান চিন্তাভাবনায় রাতে যে কোন সময় তার নিজ রুমে সিলিং ফ্যানের হুকের সাথে কালো ফিতা দিয়ে গলায় ফাঁস আত্মহত্যা করেছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

    নিহত নয়নের গ্রামের বাড়ি, শরীয়তপুর জেলার জাজিরা থানার বয়াতি কান্দি গ্রামে মৃত মোসলেম উদ্দিনের সন্তান।বর্তমানে কামরাঙ্গীরচর হাসান নগর সিকদার স্কুলের গলির ষষ্ঠ তলা বিল্ডিং এ সিড়ি রুমে থাকতেন।

    অপরদিকে,উত্তর বাড্ডার স্বাধীনতা সরণির একটি সাততলা ভবন থেকে রবিউস সানি(৩১)নামে এক এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    বাড্ডা থানার উপ-পরিদর্শক (এস আই) জয়ন্ত দত্ত জানান,আমরা খবর পেয়ে আজ বেলা ১১:৩০ টার দিকে উত্তর বাড্ডার স্বাধীনতা সরণি জামতলা এলাকার ওড়না ড্রিমস প্রাইভেট সপ্তম তলার ৬-ডি ইউটনের পূর্ব পাশের রুম থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনের প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তে জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

    তিনি আরো জানান, আমরা আশেপাশে লোকের মুখে জানতে পেরেছি নিহত রবিউস সানি পেশায় একজন প্রাইভেট কার চালক ছিলেন,পারিবারিক ও অফিসিয়ালি বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন যাবত দুশ্চিন্তায় ভুগছিলেন। এইসব নানান বিষয় নিয়ে ভোরে যে কোন সময় জানালার লোহার গ্রিলের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়,পরে আমরা খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ঢামেক মর্গে পাঠাই।ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

    নিহত রবিউস সানি গ্রামের বাড়ি কুমিল্লা সদরের আদর্শ নগর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। বর্তমানে, উত্তর বাড্ডার জামতলা স্বাধীন সরণি স্বর্ণা ড্রিমস প্রাইভেট ৭তলার ৬-ডি ইউটার্ন পূর্ব পাশের কক্ষে থাকতেন।

    ডিজিটাল গ্রাম

    বাংলাদেশের অনলাইন সংবাদপত্র

    সম্পাদক: ডিজিটাল গ্রাম টিম

    ডিজিটাল গ্রাম শুধু একটি সংবাদমাধ্যম নয়—এটি গ্রামবাংলার কণ্ঠস্বর। প্রান্তিক মানুষের গল্প, সঠিক তথ্য ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আমরা তুলে ধরি সেই খবর, যা অন্যরা দেখে না।

    যোগাযোগ

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    নিউজলেটার

    সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

    মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

    Google Play StoreApple App Store

    অভিযোগ জমা দিন

    আপনার মতামত বা অভিযোগ সরাসরি আমাদের কাছে পাঠান

    © সর্বসত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | ডিজিটাল গ্রাম