১২ আগস্ট, ২০২৬, ৮:০৩ অপরাহ্ণ
    লগইন
    ডিজিটাল গ্রাম
    মেডিকেল প্রতিবেদক

    রামপুরার একটি মাদ্রাসার বহুতল ভবনের ছাদ থেকে নিচে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু

    ২৮ জুলাই, ২০২৬, ৬:০২ অপরাহ্ণ

    কে এস ইসলাম :

    রাজধানী রামপুরা থানার পূর্ব কুঞ্জবন মনোয়ারুল মাদ্রাসার অষ্টম তলার ছাদ থেকে নিচে পড়ে মো: জাকারিয়া (১০) নামের এক মাদ্রাসার শিক্ষার্থী ঢামেকে ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টার (ওসেকে) চিকিৎসাধীন মৃত্যু হয়েছে।

    মঙ্গলবার(২৮ জুলাই) সকাল সাড়ে ছয়টার দিকে

    ঢামেকের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টার (ওসেকে) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। সোমবার(২৭ জুলাই)সন্ধ্যা সাতটার দিকে এই ঘটনা ঘটে। পারে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে আজ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    নিহত জাকারিয়ার বাবা বোরহান উদ্দিন জানান , আমার ছেলে পূর্ব রামপুরা পূর্ব কুঞ্জবন মনোয়ারুল মাদ্রাসায় নাজেরা বিভাগের শিক্ষার্থী ছিল। আমার ছেলে ওই মাদ্রাসার হোস্টেলেই থাকতো। আমরা জানতে পারি গতকাল সোমবার সন্ধ্যার দিকে ওই মাদ্রাসার ৮তলার ছাদ থেকে অসাবধানতাবশত নিচে পড়ে পড়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে আজ মঙ্গলবার সকালের দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

    তিনি আরো জানান,আমাদের গ্রামের বাড়ি বি- বাড়িয়া জেলা নাসিরনগর থানার গলিয়োগ গ্রামে

    বর্তমানে পূর্ব রামপুরার পূর্ব কুঞ্জবন মনোয়ারুল মাদ্রাসার হোস্টেলে থাকতো।

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ:ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

    ডিজিটাল গ্রাম

    বাংলাদেশের অনলাইন সংবাদপত্র

    সম্পাদক: ডিজিটাল গ্রাম টিম

    ডিজিটাল গ্রাম শুধু একটি সংবাদমাধ্যম নয়—এটি গ্রামবাংলার কণ্ঠস্বর। প্রান্তিক মানুষের গল্প, সঠিক তথ্য ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আমরা তুলে ধরি সেই খবর, যা অন্যরা দেখে না।

    যোগাযোগ

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    নিউজলেটার

    সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

    মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

    Google Play StoreApple App Store

    অভিযোগ জমা দিন

    আপনার মতামত বা অভিযোগ সরাসরি আমাদের কাছে পাঠান

    © সর্বসত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | ডিজিটাল গ্রাম