কামরাঙ্গীরচরে স্বামীর সঙ্গে অভিমানে স্ত্রীর বিষ পানে আত্মহত্যা
কে এস ইসলাম :
রাজধানীর কামরাঙ্গীরচর থানার আলিনগর বড় গ্রাম চেয়ারম্যান বাড়ি রোড় এলাকার একটি বাসায় শিল্পী বেগম(৩৫)নামে এক নারী বিশপানে আত্মহত্যা।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে । পরে অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে রাত ৯ টার দিকে নিয়ে আসলে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার (ওসেকে) চিকিৎসাধীন অবস্থায় রাত দশটার দিকে তার মৃত্যু হয়েছে।
তাকে হাসপাতালে নিয়ে আসা স্বামী বাদল মিয়া জানান,আমি ফুলবনের হাঁড়ি পাতিল ফুটপাতে বিক্রি করি, আমার স্ত্রী বাসা বাড়িতে কাজ করুক এবং বাইরে যাক এটা আমি পছন্দ করি না এই নিয়ে আমাদের মধ্যে পারিবারিক কলহ হয়। পরে আমি বাহিরে চলে গেলে নিজরুমে তাকে ইঁদুর মারার বিষ পান করে। পরে অসুস্থ হয়ে পড়লে আমরা দ্রুত ঢাকা মেডিকেলের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় আমার স্ত্রী মারা যায়।
তিনি আরো জানান,গ্রামে বাড়ি শরীয়তপুর জেলা জাজিরা থানার কান্দিয়া চর, এলাকায় বর্তমান কামরাঙ্গীরচরের আলিনগর বড় গ্রাম চেয়ারম্যান বাড়ি রোড় মুসলিম হাজীর বাসার ২য়তলা ভাড়া বাসায় থাকতাম।আমার স্ত্রী ২ছেলে এক মেয়ের জননী ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ:ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে,স্বামী