১১ আগস্ট, ২০২৬, ৭:৫৫ অপরাহ্ণ
    লগইন
    ডিজিটাল গ্রাম
    জাতীয়

    ধানমন্ডি ও হাতিরপুলে ডিএসসিসির মোবাইল কোর্ট: উচ্ছেদ অভিযানসহ মোট ২৪ মামলায় ২৫,২০০ টাকা জরিমানা

    Md Akber hossainMd Akber hossainসাধারন
    ২০ জুন, ২০২৬, ১১:১৮ অপরাহ্ণ

    এম এ হোসেন :

    ​ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন ধানমন্ডি, মিরপুর রোড এবং হাতিরপুল সংলগ্ন কাঁচাবাজার এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ ও অবৈধ দখলমুক্তকরণের লক্ষ্যে পৃথক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

    ​আজ ২০ জুন ২০২৬ তারিখে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম (১৭৯৯৯)-এর নেতৃত্বে অঞ্চল-১ এর অধীন ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

    ​ধানমন্ডি এলাকায় উচ্ছেদ অভিযান ও জরিমানা:

    ১৮ নম্বর ওয়ার্ডের আওতাধীন সাইন্স ল্যাবরেটরীর বিপরীতে হাউজ নাম্বার-১, রোড নাম্বার-২ এবং ধানমন্ডি মিরপুর রোডের রাস্তার উভয় পাশের ফুটপাত ও রাস্তা হতে সকল প্রকার অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করে পরিষ্কার করা হয়। এ সময় ফুটপাত ও রাস্তা অবৈধভাবে দখল করায় ৩টি মামলার মাধ্যমে নগদ ৩,০০০/- (তিন হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।

    ডিএসসিসির অভিযান

    ​হাতিরপুলে সচেতনতা ও মশক নিয়ন্ত্রণ অভিযান:

    এদিকে অঞ্চল-১ এর অধীন ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডের আওতাধীন হাতিরপুল সংলগ্ন কাঁচাবাজার ও পার্শ্ববর্তী এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিয়ন্ত্রণকল্পে আজ বেলা ১১:০০ টা থেকে বিকেল আনুমানিক ৩:০০ টা পর্যন্ত অপর একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। এ সময় নাগরিক সচেতনতা বৃদ্ধি ও বাজার/দোকানপাট শৃঙ্খলায় আনার লক্ষ্যে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় মোট ২১টি মামলায় ২২,২০০/- (বাইশ হাজার দুইশত) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

    ​আজকের অভিযানে পৃথক স্থানে মোট ২৪টি মামলায় সর্বমোট ২৫,২০০/- (পঁচিশ হাজার দুইশত) টাকা জরিমানা আদায় করা হয়।

    ​জনস্বার্থে পরিচালিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই কার্যক্রম প্রসঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, নগরীর শৃঙ্খলা বজায় রাখা, বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিয়ন্ত্রণ নিশ্চিত করতে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

    ​অভিযান চলাকালীন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

    ডিজিটাল গ্রাম

    বাংলাদেশের অনলাইন সংবাদপত্র

    সম্পাদক: ডিজিটাল গ্রাম টিম

    ডিজিটাল গ্রাম শুধু একটি সংবাদমাধ্যম নয়—এটি গ্রামবাংলার কণ্ঠস্বর। প্রান্তিক মানুষের গল্প, সঠিক তথ্য ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আমরা তুলে ধরি সেই খবর, যা অন্যরা দেখে না।

    যোগাযোগ

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    নিউজলেটার

    সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

    মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

    Google Play StoreApple App Store

    অভিযোগ জমা দিন

    আপনার মতামত বা অভিযোগ সরাসরি আমাদের কাছে পাঠান

    © সর্বসত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | ডিজিটাল গ্রাম