১২ আগস্ট, ২০২৬, ৮:০২ অপরাহ্ণ
    লগইন
    ডিজিটাল গ্রাম
    জাতীয়

    পূর্বাচল নতুন শহর প্রকল্পে নগরায়ণ ত্বরান্বিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    Md Akber hossainMd Akber hossainসাধারন
    ৭ মে, ২০২৬, ৩:৫৫ অপরাহ্ণ

    এম এ হোসেন :

    রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর উদ্যোগে পূর্বাচল নতুন শহর প্রকল্পে নগরায়ণ ত্বরান্বিত করার লক্ষ্যে প্রশাসনিক, প্রাতিষ্ঠানিক ও বাণিজ্যিক প্লটের বরাদ্দগ্রহিতাদের সাথে এক মতবিনিময় সভা অদ্য ০৭ মে ২০২৬ খ্রি. তারিখ সকাল ১১:০০ ঘটিকায় রাজউক অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

    উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আহম্মদ সোহেল মনজুর, এমপি। সভায় সভাপতিত্ব করেন রাজউক-এর চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম।

    রাজউকের সভাকক্ষ

    প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন যে, পূর্বাচল নতুন শহর প্রকল্পে বিদ্যমান সমস্যাসমূহ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি উল্লেখ করেন যে, মোট ৩০টি সেক্টরের মধ্যে আপাতত ১ থেকে ১০ নম্বর সেক্টরকে অগ্রাধিকার ভিত্তিতে টার্গেট করা হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করার লক্ষ্যে কার্যক্রম চলমান রয়েছে। তিনি আরও জানান, সকল নাগরিক সুবিধা পর্যায়ক্রমে নিশ্চিত করা হবে এবং এ উন্নয়ন কার্যক্রম একটি ধারাবাহিক (continuous) প্রক্রিয়া হিসেবে অব্যাহত থাকবে।

    তিনি আরও বলেন, ইতোমধ্যে প্রকল্প এলাকায় পার্ক, মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা হয়েছে এবং বৃহৎ পরিসরে শপিং মল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ সময় তিনি সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারদের তাদের সমস্যা ও প্রস্তাবনা আগামী দুই সপ্তাহের মধ্যে রাজউক কর্তৃপক্ষের নিকট উপস্থাপনের জন্য আহ্বান জানান।

    রাজউকের অডিটোরিয়ামে সভা

    প্রধান অতিথি আরও উল্লেখ করেন যে, “রাজউকের বর্তমান মূল প্রতিপাদ্য ‘সবার আগে পূর্বাচল’—এ লক্ষ্য বাস্তবায়নে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

    সভাপতির বক্তব্যে রাজউক-এর চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম বলেন, প্লট বরাদ্দগ্রহিতাগণ যেন কোনো প্রকার মধ্যস্বত্বভোগীর শরণাপন্ন না হন। তিনি সকলকে সরাসরি রাজউকের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় সেবা গ্রহণ ও সমস্যার সমাধান নিশ্চিত করার আহ্বান জানান।

    সভায় রাজউকের সকল সদস্যবৃন্দ এবং অন্যান্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়াও প্লট বরাদ্দগ্রহিতাগণ উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন।

    ডিজিটাল গ্রাম

    বাংলাদেশের অনলাইন সংবাদপত্র

    সম্পাদক: ডিজিটাল গ্রাম টিম

    ডিজিটাল গ্রাম শুধু একটি সংবাদমাধ্যম নয়—এটি গ্রামবাংলার কণ্ঠস্বর। প্রান্তিক মানুষের গল্প, সঠিক তথ্য ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আমরা তুলে ধরি সেই খবর, যা অন্যরা দেখে না।

    যোগাযোগ

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    নিউজলেটার

    সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

    মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

    Google Play StoreApple App Store

    অভিযোগ জমা দিন

    আপনার মতামত বা অভিযোগ সরাসরি আমাদের কাছে পাঠান

    © সর্বসত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | ডিজিটাল গ্রাম