পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
রাফু:
পুরান ঢাকার বাবুবাজার সৈয়দ হাসান আলী লেন ব্যবসায়ী সমিতির উপদেষ্টা ও সফল সংগঠক মোস্তাফিজুর রহমান (মোস্তাক)-এর মরহুমা মায়ের রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এরপর মরহুমার স্মৃতিচারণ ও তাঁর রুহের মাগফেরাত কামনায় সংক্ষিপ্ত বক্তব্য দেন বাবুবাজার সৈয়দ হাসান আলী লেন ব্যবসায়ী সমিতির আহ্বায়ক ফরিদুর রহমান, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এ.বি.এম. পারভেজ রেজা, সমিতির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান কালু, হাজী শাহ আলম এবং মোস্তাফিজুর রহমান (মোস্তাক)।
পরে বাবুবাজার জামে মসজিদের খতিব মুফতি জিয়া বিন নূর দোয়া ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে মরহুমার রুহের মাগফেরাত, পরিবারের সদস্যদের ধৈর্য ও সুস্থতা এবং দেশ-জাতির কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আলাউদ্দিন আলা, হাবিব, শাহজাহান, মো. সোহাগ আহমেদ, আকরাম, মুন্না, রাজা, স্বপন আজিজ, আল-আমিন, মাজেদসহ সমিতির অন্যান্য সদস্য।
দোয়া মাহফিলে স্থানীয় ব্যবসায়ী, সমাজের গণ্যমান্য ব্যক্তি, শুভানুধ্যায়ী ও এলাকাবাসী অংশ নেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।