ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ ঢামেকে চিকিৎসাধীন এক হাজতির মৃত্যু
কে এস ইসলাম :
ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে উজ্জল মিয়া (৩২) নামের এক হাজতী অসুস্থ হলে দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে তার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার(০৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে বিকেল সাড়ে তিনটার দিকে মৃত ঘোষণা করে।
কারারক্ষীআনোয়ার হোসেন জানান,নিহত উজ্জল মিয়া কেন্দ্রীয় কারাগারে দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, নিহত উজ্জল মিয়া কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন তার হাজাতি নং
১১৭৫১/২৬ তার বাবা নাম শামচুল হক গ্রামে বাড়ি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার বাগার কাপুরিয়া এলাকায় তবে কি মামলায় সে কারাবন্দি ছিল এ বিষয়টি আমরা বলতে পারব না।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ময়নাতদন্তে জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়টি কারা কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে, তিনি আরো জানান,একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদনর শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের শেষে মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।