১১ আগস্ট, ২০২৬, ৬:৪৭ অপরাহ্ণ
    লগইন
    ডিজিটাল গ্রাম
    মেডিকেল প্রতিবেদক

    খিলগাঁওয়েএকটি নির্মানাধীন ভবনে ঝুলছিল এক নির্মাণ শ্রমিকের মরদেহ

    ৬ আগস্ট, ২০২৬, ৩:৪৬ অপরাহ্ণ

    কে এস ইসলাম :

    রাজধানীর খিলগাঁও থানাধীন উত্তর নন্দীপাড়া ৬ নং রোডের একটি নির্মাণাধীন ভবনে মো:আরিফ সরদার (২২) নামের এক নির্মাণ শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    বুধবার (০৫ আগস্ট) বিকেল সাড়ে তিনটার দিকে মরদেহ ময়নাতদন্তে জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

    খিলগাঁও থানার উপ-পরিদর্শক ( এস আই) মোঃ নজরুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে বেলা ১১টার দিকে খিলগাওয়ে উত্তর নন্দীপাড়া ৬ নম্বর রোড ২২/৬৮-এ নূর টাওয়ারের ১১তলার পাশে একটি নির্মানধীন ১০ তলা ভবনের ছাদে নামাজের রুমে সিলিং ফ্যানের হুকরে সঙ্গে কালো রশিদদ্বারা ঝুলন্ত অবস্থায় পায়। পরে আইনি আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

    তিনি আরো জানান,স্থানীয় লোকের মুখে জানতে পারি নিহত নির্মাণ শ্রমিকের কাজ করতো কি কারনে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বিষয়টি জানার চেষ্টা চলছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।

    ওই ভবনের কেয়ারটেকার মো ইছার আলী জানান নিহত আরিফ পেশায় সে একজন রাজমিস্ত্রি ছিল। সকালে আমি ওই নির্মাণাধীন ভবনে কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করছিলাম। সকাল ৮টার দিকে আমি আরিফকে নিচতলা থেকে ভবনের উপরের দিকে উঠে যেতে দেখি।এর কিছুক্ষণ পর ১০ তলা নির্মাণাধীন ভবনের উপরে নির্মাণাধীন নামাজের ঘর থেকে চিৎকার ও শোরগোলের শব্দ শুনতে পাই। শব্দ শুনে দ্রুত সেখানে গিয়ে দেখি, সিলিং ফ্যানের হুকের সাথে কালো রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে।পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

    তিনি আরো জানান,বেশকিছুদিন ধরে আরিফ মানসিকভাবে বিষণ্ন ও অমনোযোগী হয়ে বসে থাকত। আমাদের সাথেও সে তেমন একটা কথাবার্তা বলত না। কী কারণে আরিফ আত্মহত্যা করেছে এ বিষয়টি আমরা বলতে পারব না।

    নিহতের গ্রামের বাড়ি,জামালপুর জেলাইসলামপুর থানার পোড়ারচর সরদারপাড়া এলাকার আলম সরদারের ছেলে। বর্তমানে মানিকদিয়া চেয়ারম্যান বাড়ি সবুজ বাগ এলাকায় ভাড়া বাসায় থাকতো।

    ডিজিটাল গ্রাম

    বাংলাদেশের অনলাইন সংবাদপত্র

    সম্পাদক: ডিজিটাল গ্রাম টিম

    ডিজিটাল গ্রাম শুধু একটি সংবাদমাধ্যম নয়—এটি গ্রামবাংলার কণ্ঠস্বর। প্রান্তিক মানুষের গল্প, সঠিক তথ্য ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আমরা তুলে ধরি সেই খবর, যা অন্যরা দেখে না।

    যোগাযোগ

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    নিউজলেটার

    সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

    মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

    Google Play StoreApple App Store

    অভিযোগ জমা দিন

    আপনার মতামত বা অভিযোগ সরাসরি আমাদের কাছে পাঠান

    © সর্বসত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | ডিজিটাল গ্রাম