১১ আগস্ট, ২০২৬, ৫:৩৯ অপরাহ্ণ
    লগইন
    ডিজিটাল গ্রাম
    আন্তর্জাতিক

    সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সাথে ইউনেস্কো ঢাকা প্রধানের সাথে কৌশলগত বৈঠক

    ২৭ জুলাই, ২০২৬, ১০:২১ অপরাহ্ণ

    সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সাথে ইউনেস্কো ঢাকা প্রধানের সাথে কৌশলগত বৈঠক, জলবায়ু ঝুঁকি কাটিয়ে বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য রক্ষায় ইউনেস্কোর নতুন উদ্যোগ।

    স্টাফ রিপোর্টার মাগুরা থেকে:

    সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এমপি,র সাথে সোমবার ২৭ জুলাই সকালে বাংলাদেশ সচিবালয়ে তাঁর কার্যালয়ে ইউনেস্কো (UNESCO) ঢাকা অফিসের প্রধান ও বাংলাদেশ প্রতিনিধি ড. সুসান ভিজে (Dr. Susan Vize)-এর নেতৃত্বে এক প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন।

    দ্বিপাক্ষিক এই বৈঠকে ইউনেস্কো বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক প্রধান মিজ্ কিজি তাহনিন (Ms. Kizzy Tahnin) উপস্থিত ছিলেন। এছাড়াও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিজ্ কানিজ মওলা এবং যুগ্ম সচিব মিজ্ ইলিয়া সুমনা উপস্থিত ছিলেন।

    সৌজন্য সাক্ষাৎকালে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি, ড. সুসান ভিজে এবং তাঁর প্রতিনিধি দলকে উষ্ণ অভ্যর্থনা জানান। বাংলাদেশ ও ইউনেস্কোর মধ্যকার দীর্ঘদিনের ঐতিহাসিক দ্বিপাক্ষিক ও কারিগরি সম্পর্কের কথা স্মরণ করে মাননীয় মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বৈশ্বিক স্বীকৃতিসহ সংস্কৃতি ও ভাষা রক্ষায় বাংলাদেশের অবদান বিশ্বমঞ্চে অনন্য। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ২৩ ও ২৪ অনুচ্ছেদের আলোকে দেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, প্রসার এবং সর্বজনীন বিকাশে বর্তমান সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

    বৈঠকে ইউনেস্কোর সহযোগিতায় বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, বিশ্ব ঐতিহ্য এলাকা 'বাগেরহাট ষাট গম্বুজ মসজিদ ও সংলগ্ন প্রত্নতাত্ত্বিক এলাকায় জলবায়ু পরিবর্তন জনিত ঝুঁকি হ্রাস এবং লোনা পানি ও পরিবেশগত ক্ষতি থেকে ঐতিহাসিক কাঠামো (যেমন: বেলেপাথরের মেহরাব, স্তম্ভ ও প্রাচীন দেয়াল) সংরক্ষণে 'আলিফ' (ALIPH) ফাউন্ডেশনের সহায়তায় প্রস্তাবিত প্রকল্পের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

    এছাড়াও বৈঠকে টাঙ্গাইল শাড়ির 'ইউনেস্কো অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য' (ICH) হিসেবে সাম্প্রতিক বিশ্ব স্বীকৃতি, ২০২৪ সালের গণঅভ্যুত্থান পরবর্তী সাংস্কৃতিক খাতের ক্ষয়ক্ষতি নিরূপণে ইউনেস্কোর 'র‍্যাপিড অ্যাসেসমেন্ট' প্রতিবেদন, সাংস্কৃতিক ও সৃজনশীল শিল্প (CCI) নীতিমালা, আধুনিক প্রাতিষ্ঠানিক ডিজিটাল আর্কাইভ স্থাপন, জাদুঘর আধুনিকায়ন এবং সাংস্কৃতিক কূটনীতি জোরদার করার বিষয়গুলো প্রাধান্য পায়।

    ইউনেস্কো ঢাকা অফিসের প্রধান ড. সুসান ভিজে বৈশ্বিক সংস্কৃতি নীতি নির্ধারণে বাংলাদেশের সক্রিয় ভূমিকার প্রশংসা করেন এবং বাংলাদেশের সাংস্কৃতিক খাতের পুনরুজ্জীবন, জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন ও দীর্ঘমেয়াদী সক্ষমতা বৃদ্ধিতে ইউনেস্কোর সর্বাত্মক কারিগরি সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।

    সৌজন্য সাক্ষাৎ শেষে উভয় পক্ষের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব জোরদারের অঙ্গীকার ব্যক্ত করা হয় এবং পারস্পরিক শুভেচ্ছা স্মারক বিনিময় করা হয়।

    ডিজিটাল গ্রাম

    বাংলাদেশের অনলাইন সংবাদপত্র

    সম্পাদক: ডিজিটাল গ্রাম টিম

    ডিজিটাল গ্রাম শুধু একটি সংবাদমাধ্যম নয়—এটি গ্রামবাংলার কণ্ঠস্বর। প্রান্তিক মানুষের গল্প, সঠিক তথ্য ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আমরা তুলে ধরি সেই খবর, যা অন্যরা দেখে না।

    যোগাযোগ

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    নিউজলেটার

    সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

    মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

    Google Play StoreApple App Store

    অভিযোগ জমা দিন

    আপনার মতামত বা অভিযোগ সরাসরি আমাদের কাছে পাঠান

    © সর্বসত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | ডিজিটাল গ্রাম