নারায়ণগঞ্জে একই পরিবারের গ্যাস লিকেসথেকে বিস্ফোরণে তিনজন দগ্ধ
নারায়ণগঞ্জে গ্যাস লিকেস থেকে বিস্ফোরনে একই পরিবারের শিশুসহ তিনজন দগ্ধ,দগ্ধরা হলেন, মো: মাইদুল ইসলাম(২৭),মোছ: বিউটি আক্তার (২৪) ও মোঃ মারুফ (০৮)। তাদেরকে জাতীয় বার্নে ভর্তি করা হয়েছে সবার অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার(০৭ আগস্ট) সকাল নয়টার দিকে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরী বিভাগে নিয়ে আসলে ভর্তি দেওয়া হয়েছে।ভোরের দিকে এই আগুনের ঘটনা ঘটেছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা.শাওন বিন রহমান জানান,নারায়ণগঞ্জ এলাকা গ্যাস লাইনে লিকেস থেকে বিস্ফোরণে আমাদের এখানে শিশুসহ ৩জন এসেছে, তাদের মধ্যে,মাইদুলের শরীরে ৮৫ শতাংশ দগ্ধ হয়েছে,বিউটির শরীরে ৮০ শতাংশ দগ্ধ হয়েছে ও মারুফের শরীরে ৯০ শতাংশ দগ্ধ হয়েছে।তাদের সবার অবস্থা অসংখ্য জনক বলে জানিয়েছেন তিনি সবাইকে ভর্তি দেওয়া হয়েছে।